AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিল্পীর বাড়ির সামনে মাঝারি মাপের সার্কাস…ঘেন্নায় বেরোলাম না: মীর আফসার আলি

রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। কীভাবে কী ঘটল, তা বুঝে উঠতে পারছে না কেউ। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল, কীভাবে সবার চোখের সামনে রাহুল তলিয়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট সামনে না এলেও, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফুসফুস ভরে গিয়েছিল জলে।

শিল্পীর বাড়ির সামনে মাঝারি মাপের সার্কাস...ঘেন্নায় বেরোলাম না: মীর আফসার আলি
| Updated on: Mar 30, 2026 | 7:26 PM
Share

রাহুলের নিথর দেহ বিজয়গড়ের বাড়ির সামনে আসতেই অনুরাগীদের ঢল। ছিলেন ইন্ডাস্ট্রির কলাকুশলীরাও। কিন্তু সেই শেষ শ্রদ্ধা জানানোর ভিড়ে যেতে মন চায়নি অভিনেতা, সঞ্চালক মীর আফসার আলির। বরং ঘেন্নায় যাননি তিনি। কীসের ঘেন্না? সবটা জানালেন ফেসবুকে। সঙ্গে লিখলেন, রাহুলের মৃত্যু থেকে তাঁর ‘প্রাপ্তি’।

কী লিখলেন মীর?

রাহুলের মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মীর। রেডিওর সূত্রে, পডকাস্টের সূত্রে রাহুলের সঙ্গে বহুকাজ করেছেন তিনি। তাই রাহুলের সঙ্গে বন্ধুত্ব তাঁর বহুদিনের। সেই বন্ধুই যে এভাবে চলে যাবে তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। আর মীরের সবচেয়ে হতবাক হওয়ার জায়গাই হল, রাহুলের মৃত্যুর পর তাঁর বাড়ির সামনের চিত্র!

মীর লিখলেন, রাহুল অরুণোদয় ব‍্যানার্জির এভাবে চলে যাওয়া থেকে কয়েকটি ছোট ‘প্রাপ্তি’:
১) গুণী ব‍্যাক্তির মরদেহ ঘিরে রাজনৈতিক মাথা এবং তাঁদেরই পায়ে বিক্রি হয়ে যাওয়া কিছু মানুষের হ‍্যাংলামির সেই চেনা ছবি।
২) শিল্পীর বাড়ীর সামনে মাঝারি মাপের সার্কাস, যেটা দেখার পরই ঘেন্নায় আর বেরোলাম না ‘শেষ শ্রদ্ধা’ জানাতে, কারণ ‘অশেষ শ্রদ্ধা’ জানিয়ে ফেলতে মরীয়া আজব কিছু জনগণ।
৩) কিছু ‘ঝাপসা’ কলাকুশলীর ‘এক্সপার্ট কমেন্ট’ রাহুলের অভিনয় দক্ষতা নিয়ে। আর কিছু কি মিস করে গেলাম?

রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। কীভাবে কী ঘটল, তা বুঝে উঠতে পারছে না কেউ। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল, কীভাবে সবার চোখের সামনে রাহুল তলিয়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট সামনে না এলেও, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফুসফুস ভরে গিয়েছিল জলে। পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার ফুসফুস নোনাজলে ভরে গিয়েছিল। ঢুকে গিয়েছিল বালি। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার।

 

Follow Us