AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেবদাস’-এ সাদা শাড়িতে ছুটছেন ঐশ্বর্য, কত ফুটের শাড়ি ছিল জানেন?

ঐশ্বর্য যখন ছুটতে শুরু করেন, তখন তাঁর আঁচলটা অনেক লম্বা ছিল। এটা পরিচালকের সিদ্ধান্ত ছিল। লম্বা আঁচল এই দৃশ্যে বিশেষ মাত্রা যোগ করেছিল। জানেন কি, ঠিক কতটা লম্বা ছিল এই শাড়ির আঁচল? ঐশ্বর্য রাই বচ্চনের পারো লুক পরবর্তীকালে অনেকেই নতুন করে তৈরি করেছেন। তবে অনেকের কাছেই এই তথ্য নেই।

'দেবদাস'-এ সাদা শাড়িতে ছুটছেন ঐশ্বর্য, কত ফুটের শাড়ি ছিল জানেন?
| Edited By: | Updated on: Jun 18, 2025 | 7:45 AM
Share

দেবদাস ভালোবাসত তার পারোকে। কিন্তু পারোর বিয়ে হয়ে যায় অন্যত্র। শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বহু চর্চিত এই গল্প নিয়ে বাংলার পরিচালকদের মতোই ছবি তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। ছবির শেষ দৃশ্যে ধুতি-পাঞ্জাবিতে অসুস্থ শাহরুখ প্রায় লুটিয়ে পড়েন পারোর শ্বশুরবাড়ির দরজার সামনে। খবর পেয়ে ছুটতে শুরু করে দেন পারো। ছবিতে পারো চরিত্রে ঐশ্বর্য লাল পাড় সাদা শাড়িতে তাঁর দেবদাসের জন্য ছুটে আসছেন যে দৃশ্যে, সেটা বলিউডের ছবির অন্যতম জনপ্রিয় দৃশ্য।

ঐশ্বর্য যখন ছুটতে শুরু করেন, তখন তাঁর আঁচলটা অনেক লম্বা ছিল। এটা পরিচালকের সিদ্ধান্ত ছিল। লম্বা আঁচল এই দৃশ্যে বিশেষ মাত্রা যোগ করেছিল। জানেন কি, ঠিক কতটা লম্বা ছিল এই শাড়ির আঁচল? ঐশ্বর্য রাই বচ্চনের পারো লুক পরবর্তীকালে অনেকেই নতুন করে তৈরি করেছেন। তবে অনেকের কাছেই এই তথ্য নেই।

শাড়িটি তৈরি করেছিলেন বলিউডের নামী কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা। নীতা জানিয়েছেন, শুটিংয়ের আগের দিন রাতে পরিচালক সঞ্জয় লীলা বনশালী মত বদল করেন। সেই কারণে তখন এই কস্টিউম তৈরি করতে হয় রাতারাতি। যে শাড়ি তৈরি হয়, সেটা ১৩ ফুট লম্বা ছিল। ১৩ ফুটের লম্বা শাড়ি পরে শট দেওয়ার কাজটাও সহজ ছিল না।

তবে শেষ মুহূর্তে সব কিছুর আয়োজন করা হলেও, পুরো টিমের কাজ যে আসাধারণ ছিল, তা নিয়ে সংশয় নেই। ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত এই দৃশ্যটি ২০২৫-এও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তাই সেই দৃশ্যের কস্টিউম নিয়ে আজও আলোচনা চলছে।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন