AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মানসিকভাবে বিপর্যস্ত নোরা! কী হয়েছে অভিনেত্রীর?

তবে শারিরীক ভাবে সুস্থ থাকলেও তাঁর মন পড়ে রয়েছে সেই অশান্ত মরুশহরে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে তিনি স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা যুদ্ধের বিভীষিকাময় দৃশ্যগুলো তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। নোরা বলেছেন, "আমি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত।"

মানসিকভাবে বিপর্যস্ত নোরা! কী হয়েছে অভিনেত্রীর?
Image Credit: facebook
| Updated on: Mar 02, 2026 | 5:45 PM
Share

নোরা ফাতেহি মানেই ভক্তদের কাছে একরাশ আনন্দ। সব সময় খুশির মেজাজেই দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু সেই নোরার গলাতেই এবার শোনা গেল এক অদ্ভুত হাহাকার। মধ্যপ্রাচ্যের বর্তমান রণক্ষেত্র আর বারুদের গন্ধ যেন এই বলিউড সুন্দরীকে ভেতর থেকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় নোরা যা বললেন, তা শুনে শিউরে উঠেছেন অনেকে।

দুবাইয়ের বাসিন্দা নোরা এখন কোথায়?

স্থায়ী ভাবে দুবাইতেই থাকেন অভিনেত্রী, তবে সৌভাগ্যবশত যুদ্ধের এই উত্তপ্ত আবহে তিনি এখন ভারতেই আছেন। তবে শারিরীক ভাবে সুস্থ থাকলেও তাঁর মন পড়ে রয়েছে সেই অশান্ত মরুশহরে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে তিনি স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা যুদ্ধের বিভীষিকাময় দৃশ্যগুলো তাঁকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। নোরা বলেছেন, “আমি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত।”
“আগামিকাল কী হবে, কেউ জানে না”


সাধারণ মানুষের অনিশ্চয়তার দেখে আতঙ্কে অভিনেত্রী। তিনি বলেন, “প্রতিটি দিন একটা অজানা ভয় নিয়ে কাটছে। কাল সকালে কী ঘটবে, কেউ জানে না। এই অঞ্চলের যে ছবিগুলো দেখছি, তা দেখে আমি সত্যিই বিধ্বস্ত। আমরা আর কোনও নির্দোষ মানুষের রক্ত দেখতে চাই না। অনেক হয়েছে, এবার থামা দরকার।” তাঁর মতে, বছরের পর বছর ধরে চলা এই হানাহানি মানুষকে কেবল মানসিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও পঙ্গু করে দিচ্ছে।

তাঁর ভিডিয়োতে রাজনৈতিক অবস্থার কথাও বলেন তিনি। তিনি মনে করেন, পৃথিবী এক বিশাল পরিবর্তনের দিকে এগোচ্ছে। অভিনেত্রীর দাবি, “পরিস্থিতি ভালো হওয়ার আগে সম্ভবত আরও খারাপের দিকে যাবে। ক্ষমতার একটা বড়সড় রদবদল হতে চলেছে, যা হয়তো আমাদের সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এক নতুন বিশ্বব্যবস্থা বা ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’ তৈরি হওয়ার পথে। আর এর চরম মাশুল আমাদের মতো সাধারণ মানুষকে মানসিকভাবে এবং সামাজিকভাবে দিতে হচ্ছে।”

কাজের দিক থেকে বেশ ব্যস্ত নোরা। সম্প্রতি ‘থাম্মা’ ছবিতে ‘দিলবর কি আখোঁ কা’ গানে তাঁর বিশেষ উপস্থিতি দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। এছাড়া খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ। তবে এই পরিস্থিতিতে তিনি সবাইকে অনুরোধ করেছেন যেন এই কঠিন সময়ে কেউ ধৈর্য না হারান এবং একে অপরের পাশে দাঁড়ান।