AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan-Aryan Khan: জীবনের প্রথম পরিচালনা! নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী নন আরিয়ান, সকলকে বসিয়ে রেখেছেন শাহরুখ-পুত্র

Aryan Khan: জীবনের প্রথম পরিচালনা, তাই প্রাণে ভয় রয়েছে আরিয়ানের। হাতেকলমে আরও একটু কাজটা শিখে নিতে চাইছেন।

Shahrukh Khan-Aryan Khan: জীবনের প্রথম পরিচালনা! নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী নন আরিয়ান, সকলকে বসিয়ে রেখেছেন শাহরুখ-পুত্র
জ্যেষ্ঠপুত্র আরিয়ানের সঙ্গে শাহরুখ খান।
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 4:02 PM
Share

মাদক-কাণ্ডে ফাঁসার পর পুরোপুরি কাজে মন দিয়েছেন শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান। তিনি নাকি একটি ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন। প্রথমে শোনা যাচ্ছিল, যে বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ়ের জন্যই একটি ওয়েব সিরিজ়ের চিত্রনাট্য ও গল্প নিয়ে কাজ করছেন আরিয়ান। তারপর জানা যায়, কেবল চিত্রনাট্য লেখা নয়, আরিয়ান সেটি পরিচালনাও করবেন। আসলে বিদেশ থেকে এই দুটি বিষয় নিয়েই লেখাপড়া করে ডিগ্রি নিয়ে এসেছেন আরিয়ান। বোন সুহানার মতো অভিনয়ে নয়, আরিয়ানের ফোকাস চিরকালই পরিচালনা। তাই সেই কাজেই নিজেকে ডুবিয়ে ফেলেছেন আরিয়ান। ছেলেকে কাজে মন দিতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শাহরুখ-গৌরীও।

আরিয়ান যে ওয়েব সিরিজ়ে কাজ করবেন, সেটির বিষয়বস্তু নিয়ে সকলে মুখে কুলুপ এঁটেছেন। কাকপক্ষীকেও জানতে দেওয়া হয়নি। না হলে এতদিনে সংবাদ মাধ্যমের কাছে খবর চলে আসত। কিন্তু এ খবর সামনে এসেছে, যে অ্যামাজ়ন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মের স্ট্রিম করার কথা আরিয়ানের জীবনের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ়।

জানা গিয়েছে, সম্প্রতি শুটিংয়ের লোকেশনের জন্য খোঁজখবর লাগাতে শুরু করেছেন খান-পুত্র আরিয়ান। পরীক্ষাও করবেন শুটিং নিয়ে। কিন্তু পিপিংমুন ডট কমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরিয়ানের সঙ্গে তাড়াতাড়ি কাজ শুরু করতে চাইছে অ্যামাজ়ন। তবে আরিয়ান এখনই চাইছেন না। তিনি আরও সময় চাইছেন। তিনি নাকি এখনও সে রকম আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেননি। জীবনের প্রথম পরিচালনা, তাই প্রাণে ভয় রয়েছে আরিয়ানের। হাতেকলমে আরও একটু কাজটা শিখে নিতে চাইছেন।

আরও পড়ুন: Trina Saha: আমি আর নীল দু’জনেই বাচ্চা, আপাতত সন্তান নেওয়ার প্ল্যান নেই: তৃণা সাহা

আরও পড়ুন: Bollywood Secrets: গর্ভে সন্তান ধারণ করে তবেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি কোনওদিনও প্রেগন্যান্ট হতে পারব না: পায়েল রোহাতগি

আরও পড়ুন: Bollywood Inside: কাপুর পরিবারে সত্যি ভাল আছেন, নাকি সবটাই লোক দেখান আদর? করণকেই সত্যিটা বলবেন আলিয়া

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত