AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: বিশ্বকাপে আবার অঘটন, প্রথমবার নক আউটে দক্ষিণ আফ্রিকা!

South Africa: একমাত্র শট ও গোলমুখী শট বাদ দিয়ে কোনও কিছুই করতে পারেননি দক্ষিণ আফ্রিকা। বল পজেশন ছিল সনদের দাপটে। কিন্তু কোরিয়া দলের মূল প্লেমেকার সনকে আটকে রাখার ফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কোরিয়ার মাঝমাঠ অকেজো হয়ে গিয়েছিল। তবে ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন থাপেলো মাসিকা।

FIFA World Cup 2026: বিশ্বকাপে আবার অঘটন, প্রথমবার নক আউটে দক্ষিণ আফ্রিকা!
গোলের পথে দক্ষিণ আফ্রিকান প্লেযার।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 25, 2026 | 12:35 PM
Share

মেক্সিকো : এমনও হয়? এ যে বিশ্বাস করাই কঠিন। কিন্তু হয়েছে। রেফারি শেষ বাঁশি বাজাতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) খেলোয়াড়েরা উন্মাদের মতো সেলিব্রেট করতে শুরু করে দিলেন। কেউ আনন্দে হাত পা ছুঁড়ছেন, কেউ কাঁদছেন, কেউ ভগবানের কাছে প্রার্থনা করছেন, হয়ত নিজেরাও বিশ্বাস করতে পারেননি যে এমন কিছু হতে পারে। কিন্তু হয়েছে। দক্ষিণ কোরিয়াকে (South Korea) ১-০ হারিয়ে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

এর আগে দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ দক্ষিণ আফ্রিকা প্রমান করল, ইচ্ছে থাকলেই উপায় হয়। দক্ষিণ কোরিয়ার মতো দলকে রুখে দিল বিশ্ব ক্রমতালিকায় ৫৪ নম্বরে থাকা এই দলটি। অনেকেই আশা করেছিলেন, দক্ষিণ কোরিয়া বড় ব্যবধানে হারিয়ে দেবে দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু, বাস্তবে হল তার বিপরীত। শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার শক্তির কাছে আটকে যায় প্রতিপক্ষ। কোরিয়ার যাবতীয় আক্রমণ রুখে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার গোলকিপার। একমাত্র শট ও গোলমুখী শট বাদ দিয়ে কোনও কিছুই করতে পারেননি দক্ষিণ আফ্রিকা। বল পজেশন ছিল সনদের দাপটে। কিন্তু কোরিয়া দলের মূল প্লেমেকার সনকে আটকে রাখার ফল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কোরিয়ার মাঝমাঠ অকেজো হয়ে গেছিল। তবে ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন থাপেলো মাসিকা। এবং তাঁর করা এই গোলের ফলেই দক্ষিণ কোরিয়াকে ১-০ উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ৩২ এ পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে, গ্রূপের অন্য ম্যাচে চেকিয়াকে ৩-০ হারিয়েছে আরেক আয়োজক দেশ মেক্সিকো। এর ফলেই রাউন্ড অফ ৩২ এ উঠে গেল মেক্সিকোও। দ্বিতীয়ার্ধে ৫৫-৬১ – এই ছয় মিনিটের মধ্যেই ছারখার হয়ে গিয়েছিল চেকিয়া। তবে এবার কি আরও চমক অপেক্ষা করছে? উত্তর দেবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত