AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: বৃহস্পতিতে ঢেলে বৃষ্টি হবে এইসব জায়গায়, সতর্ক করল হাওয়া অফিস

Kolkata Weather: উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা যেটি ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।

Weather Latest Update: বৃহস্পতিতে ঢেলে বৃষ্টি হবে এইসব জায়গায়, সতর্ক করল হাওয়া অফিস
কলকাতার আবহাওয়াImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jun 25, 2026 | 12:18 PM
Share

কলকাতা: প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে। আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত। কয়েকদিন অল্প-বিস্তর বৃষ্টি হলেও, তারপর যেই বৃষ্টি বন্ধ অমনি ফের তীব্র গরম। এর মধ্যে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে।

উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা যেটি ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

বৃহস্পতিবার থেকে ফের কমলা সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং থেকে কোচবিহার ওপরের পাঁচ জেলাতে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এই দু’দিন লাল সতর্কতা জারি হতে পারে উত্তরবঙ্গে। বেশি বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে। এর জেরে পাহাড়ে ধস নামতে পারে।

এ দিকে, প্রবল বৃষ্টির জেরে সিকিমে ধস নামতে শুরু হয়ে গিয়েছে। এর কয়েকদিন আগে বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিকিম। অন্যদিকে, বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুধিয়ার অস্থায়ী সেতু ভেঙে যায়। ধস নেমে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। কয়েকদিন কাটতে না কাটতে ফের বৃষ্টি, ফলে উত্তরবঙ্গে আরও ধস নামবে বলেই আশঙ্কা করা হয়েছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত