AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের মানচিত্র চেনেন না প্রিয়াঙ্কা চোপড়া! আচমকা ট্রোলের মুখে ‘দেশিগার্ল’

ভারতের মানচিত্র নিয়ে সংবেদনশীলতা নতুন নয়। দেশের সীমানা নিয়ে সামান্য অসঙ্গতিও বড় আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে এমন কিছু চোখে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রিয়াঙ্কার ক্ষেত্রেও তাই হয়েছে। মুহূর্তের মধ্যেই ভিডিয়োর অংশ ঘুরতে শুরু করে নানা প্ল্যাটফর্মে। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে এ বিষয়ে কোনও মন্তব্য সামনে আসেনি।

ভারতের মানচিত্র চেনেন না প্রিয়াঙ্কা চোপড়া! আচমকা ট্রোলের মুখে 'দেশিগার্ল'
| Updated on: Feb 16, 2026 | 7:34 PM
Share

আলোচনায় থাকাটা তাঁর নতুন কিছু নয়। কিন্তু এ বার বিষয়টা গ্ল্যামার, ছবি বা নতুন কাজ নয় একটা মানচিত্রই ট্রোলের মুখে ফেলেছে দেশি গার্লকে। আর সেটাই ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। আন্তর্জাতিক এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কথা হচ্ছিল তাঁর কাজ, বিদেশে পথচলা, নতুন কাজের পরিকল্পনা নিয়ে। সব ঠিকই চলছিল, কিন্তু দর্শকদের চোখ গিয়ে আটকে পেছনের দেওয়ালে। কী ছিল সেখানে?

সেখানে ঝোলানো ছিল ভারতের একটি মানচিত্র। অভিযোগ উঠেছে, সেই মানচিত্রে দেশের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অংশটি নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। ভিডিয়োর সেই অংশ ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হয় সমালোচনা।

New Lead Fream (1) (10)

কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, “দেশের প্রতিনিধিত্ব করছেন, এমন সংবেদনশীল বিষয়ে সচেতন থাকা উচিত নয়?” আবার কেউ লিখেছেন, “এত বড় তারকা হয়ে এই ভুল কীভাবে চোখ এড়াল?” তবে সকলেই যে এক সুরে সমালোচনা করছেন, তা নয়। একাংশের যুক্তি, অনুষ্ঠানটি বিদেশে হয়েছে এবং সেটের পেছনে কী ঝোলানো থাকবে, তা শিল্পীর নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। তাঁদের কথায়, “সাক্ষাৎকার দিতে গিয়েছেন, মানচিত্র টাঙানোর দায় কি তাঁর?” ফলে বিতর্কে তৈরি হয়েছে দুই শিবির।

ভারতের মানচিত্র নিয়ে সংবেদনশীলতা নতুন নয়। দেশের সীমানা নিয়ে সামান্য অসঙ্গতিও বড় আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে এমন কিছু চোখে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রিয়াঙ্কার ক্ষেত্রেও তাই হয়েছে। মুহূর্তের মধ্যেই ভিডিয়োর অংশ ঘুরতে শুরু করে নানা প্ল্যাটফর্মে। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে এ বিষয়ে কোনও মন্তব্য সামনে আসেনি। তিনি নীরব থাকবেন, না কি স্পষ্ট ব্যাখ্যা দেবেন—সেই রয়েছেন অপেক্ষায় অনেকে। গ্ল্যামার জগতে থাকলে অনেক সময় ছোট একটি বিষয়ও বড় হয়ে ওঠে। এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।