রাত ১১টায় ক্যাবে হঠাৎ গলা চেপে ধরে! ভয়াবহ অভিজ্ঞতা প্রিয়াঙ্কার
এই ঘটনার সাক্ষী ছিলেন ছোট্ট প্রিয়াঙ্কা। তাঁর কথায়, মায়ের এমন রূপ তিনি আগে কখনও দেখেননি। ঘটনার প্রভাব এতটাই ছিল যে পরবর্তী চার মাস তিনি মায়ের কোনও কথার বিরোধিতা করেননি। সেদিন হোটেলে ফিরে প্রিয়াঙ্কা দেখেন, তাঁর মা কাঁপছিলেন। অভিনেত্রীর মতে, তিনি সঙ্গে ছিলেন বলেই মধু চোপড়া এতটা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন—একজন মায়ের স্বাভাবিক সুরক্ষাবোধ থেকেই। তাঁর মতে নিজের সন্তান কে রক্ষা করার জন্য একজন মা যেকোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

এই মুহূর্তে আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ছবিতে তাঁকে দেখা যাবে প্রাক্তন জলদস্যু ‘ব্লাডি মেরি বোডেন’-এর চরিত্রে। জোর কদমে চলছে ছবির প্রচার আর তার মাঝেই এর সাক্ষাৎকারে নিজের জীবনের এক ভয়াবহ রাতের গল্প শোনালেন অভিনেত্রী। যে রাতের কথা মনে পড়লে এখনও শিউরে ওঠেন প্রিয়াঙ্কা। কী এমন ঘটেছিল সেই রাতে?
তখন তাঁর বয়স মাত্র ১১। গভীর রাতে মায়ের সঙ্গে দিল্লির একটি হোটেলের দিকে যাচ্ছিলেন ক্যাবে। প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাঁর মা মধু চোপড়ার সন্দেহ হয়—গাড়িচালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য দিকে গাড়ি ঘুরিয়ে নিয়েছেন। চালক তখন বলেন, তিনি শর্টকাট নিচ্ছেন। কিন্তু বিষয়টি মেনে নেননি মধু। রাত তখন প্রায় ১১টা, গাড়িতে তাঁরা দু’জন ছাড়া আর কেউ নেই—এই পরিস্থিতিতেই একেবারেই ভয় পেয়ে চুপ করে থাকেননি মধু। প্রিয়াঙ্কা জানান, আচমকা তাঁর মা পিছন থেকে চালকের গলা চেপে ধরে বলেন, “চেনা রাস্তায় গাড়ি ফিরিয়ে নাও।” পরিস্থিতি সেখানে থামেনি। অভিনেত্রীর দাবি, মধু চোপড়া চালককে চড়ও মারেন এবং বারবার আসল রাস্তায় ফিরতে বলেন।
এই ঘটনার সাক্ষী ছিলেন ছোট্ট প্রিয়াঙ্কা। তাঁর কথায়, মায়ের এমন রূপ তিনি আগে কখনও দেখেননি। ঘটনার প্রভাব এতটাই ছিল যে পরবর্তী চার মাস তিনি মায়ের কোনও কথার বিরোধিতা করেননি। সেদিন হোটেলে ফিরে প্রিয়াঙ্কা দেখেন, তাঁর মা কাঁপছিলেন। অভিনেত্রীর মতে, তিনি সঙ্গে ছিলেন বলেই মধু চোপড়া এতটা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন—একজন মায়ের স্বাভাবিক সুরক্ষাবোধ থেকেই। তাঁর মতে নিজের সন্তানকে রক্ষা করার জন্য একজন মা যে কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারে।
অভিনেত্রীর বাস্তব জীবনের গল্পের সঙ্গে ছবির গল্পের অনেকটাই মিল খুঁজে পেয়েছেন তিনি। ‘দ্য ব্লাফ’ ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রও নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া লড়াই চালায়। বাস্তবের এই অভিজ্ঞতা চরিত্রটি ফুটিয়ে তুলতে তাঁকে সাহায্য করেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।
