AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জয়াকে ছেড়ে রেখাকে বিয়ে করুন’, অমিতাভকে বলে বসলেন রাখি

রাখি সাওয়ান্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে মন্তব্য করেন, এমনকী রেখার সঙ্গে তাঁর কথিত প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলেন। অমিতাভ-জয়া-রেখাকে নিয়ে রাখির মন্তব্যের একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়, যেখানে তিনি মিসেস বচ্চনের ফ্যাশন সেন্স নিয়ে ঠাট্টা করেন এবং মেগাস্টারকে নকল করেন।

'জয়াকে ছেড়ে রেখাকে বিয়ে করুন', অমিতাভকে বলে বসলেন রাখি
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 1:08 PM
Share

রাখি সাওয়ান্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে মন্তব্য করেন, এমনকী রেখার সঙ্গে তাঁর কথিত প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলেন। অমিতাভ-জয়া-রেখাকে নিয়ে রাখির মন্তব্যের একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়, যেখানে তিনি মিসেস বচ্চনের ফ্যাশন সেন্স নিয়ে ঠাট্টা করেন এবং মেগাস্টারকে নকল করেন।

কেন অমিতাভ বচ্চন রেখার বদলে জয়া বচ্চনকে বেছে নিয়েছিলেন? প্রশ্ন রাখি সাওয়ান্তের! সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে রাখি বলেন, অমিতাভের উচিত জয়া বচ্চনের সঙ্গে রেখাকেও গ্রহণ করা। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, “অমিতজি, আপনি রেখাজিকে আপন করে নিন। এখন তো এমনিতেই দু’জন স্ত্রী রাখার সময় চলছে।” এরপর তিনি অমিতাভকে নকল করে বলেন, “কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়, তুম হোতি তো অ্যায়সা হোতা…।” রাখি আরও প্রশ্ন তোলেন ‘শোলে’ অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি বলেন, “অমিতাভজি জয়া বচ্চনকে কেন বেছে নিলেন? রেখাজিকে কেন বেছে নিলেন না?”

‘বিগ বস’-এর এই প্রাক্তন প্রতিযোগী এরপর ‘গুড্ডি’ অভিনেত্রী জয়া বচ্চন ও তাঁর ফ্যাশন সেন্সকে কটাক্ষ করে বলেন, “জয়াজি তো ঠিকঠাক সালওয়ার-কামিজও পরেন না, এত কোটিপতি-আরবপতি হওয়া সত্ত্বেও। জয়াজি, আপনি আমাকে আপনার জন্মদিনে ডাকুন, আমি আপনাকে একটা ভালো স্যুট উপহার দেব। আপনি চুলে রং করুন, বোটক্স করান। আপনার স্বামী অমিতাভ বচ্চন।” তিনি শেষ করেন এভাবে, “যদি আমাকে অমিতাভজির জন্য জয়া আর রেখার মধ্যে কাউকে বেছে নিতে বলা হয়, আমি তো রেখাকেই বেছে নেব।” ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।” রাখি এটাও বলেন, রেখাকে অমিতাভের পাশে রানির মতো লাগে। সেখানে জয়াকে পরিচারিকার মতো লাগে! কিছু নেটিজেন রাখির তীব্র সমালোচনা করেছেন এমন মন্তব্যের জন্য।