AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪০ কোটির টানাপোড়েনের মাঝে ‘কান্তারা’ মামলায় স্বস্তি পেলেন রণবীর সিং?

বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন অভিনেতা। পরপর দুবার পুলিশি নোটিসও পান রণবীর। তাঁর আইনজীবীরা দাবি করেন, “শ্রদ্ধা জানাতে গিয়ে করা অভিনয়কে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।” তাঁরা মামলাটি খারিজের আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন এবং দ্রুত শুনানির আবেদন জানান।

৪০ কোটির টানাপোড়েনের মাঝে ‘কান্তারা’ মামলায় স্বস্তি পেলেন রণবীর সিং?
| Updated on: Feb 24, 2026 | 7:01 PM
Share

মঞ্চের কয়েক সেকেন্ডের অনুকরণ, তার পর সোশ্যাল মিডিয়ার ঝড়, এফআইআর, আদালত— আর তার মাঝেই আবার ৪০ কোটির আর এক তিক্ত লড়াই। একসঙ্গে দুদিক থেকে চাপে বলিউডের তারকা রণবীর সিং। এক দিকে ‘কান্তারা’ বিতর্ক, অন্য দিকে ‘ডন ৩’ ঘিরে প্রযোজকদের সঙ্গে আর্থিক টানাপোড়েন। তবে আপাতত স্বস্তি মিলেছে প্রথম মামলায়।

কান্তারা বিতর্কে কী ঘটেছিল?

গোয়ার এক অনুষ্ঠানে রিষভ শেট্টি পরিচালিত ও অভিনীত ‘কান্তারা’-র প্রশংসা করতে গিয়ে ছবির ‘দৈবা’ বা চামুণ্ডাদেবীর ভঙ্গি অনুকরণ করেন রণবীর। অভিযোগ, সেই সময় দেবীকে ‘মহিলা ভূত’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের কিছু মানুষের দাবি— এতে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, অপমানিত হয়েছে স্থানীয় দৈব সংস্কৃতি।

বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন অভিনেতা। পরপর দুবার পুলিশি নোটিসও পান রণবীর। তাঁর আইনজীবীরা দাবি করেন, “শ্রদ্ধা জানাতে গিয়ে করা অভিনয়কে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।” তাঁরা মামলাটি খারিজের আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন এবং দ্রুত শুনানির আবেদন জানান।

বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট বলেন, তারকা বলেই বিশেষ সুবিধা মিলবে না। “অভিযুক্ত বলিউড তারকা হলে কি মামলাকে অগ্রাধিকার দিতে হবে?”— বলেন তিনি। তবে শুনানির পর আদালত নির্দেশ দেয়, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তদন্ত চলবে, এবং রণবীরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ২ মার্চ পর্যন্ত এই সুরক্ষা বলবৎ থাকবে। প্রসঙ্গত, বিতর্কের পর তিনি প্রকাশ্যে ক্ষমাও চান, যদিও সমালোচনা থামেনি।

অন্য প্রান্তে ৪০ কোটির ঝড়: ডন ৩

এদিকে আর এক বিতর্ক তুঙ্গে। ‘ডন ৩’ থেকে রণবীরের সরে দাঁড়ানো নিয়ে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা Excel Entertainment ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে বলে খবর। বিষয়টি গড়ায় ‘Producers Guild of India’-র কাছে।

সূত্রের দাবি, রণবীর প্রথমে প্রি-প্রোডাকশন পর্যায়ে হওয়া খরচের জন্য কিছু অর্থ দিতে রাজি ছিলেন। কিন্তু ৪০ কোটির অঙ্ক সামনে আসতেই তিনি সেই প্রস্তাব প্রত্যাহার করেন। তাঁর বক্তব্য প্রকল্প দীর্ঘদিন ঝুলে থাকায় দায় একতরফা নয়। অন্য দিকে ফারহান-রিতেশ তাঁদের দাবিতে অনড়। গিল্ড জানিয়েছে, দুপক্ষ আপস না করলে আইনি পথেই সমাধান খুঁজতে হবে।