নাইটক্লাবে ঢুকেই সবার বিল নিজেই মিটিয়ে দিলেন সলমন! কী ঘটেছিল সেই ‘নিষিদ্ধ’ রাতে?
আবার অনেকের মতে, সালমান বরাবরই বন্ধু-বান্ধব আর ইন্ডাস্ট্রির মানুষদের জন্য খরচ করতে ভালোবাসেন। বরাবরই উদারমনস্ক অভিমেতা। মজার বিষয় হলো, ঘটনাটি ঘটেছিল স্মার্টফোন যুগের আগের সময়ে। সেই ব্লগার ও মিডিয়া পার্সোনালিটি দাবি করেছেন, তিনি নাকি তখন একটি সাধারণ Kodak ক্যামেরায় কয়েকটি ঝাপসা ছবি তুলেছিলেন—যেগুলো আজ হলে হয়ত ভাইরাল ভিডিয়ো হয়ে যেত।

বলিউড অন্দরমহলে কান পাতলেই শোনা যায় একের পর এক গল্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে সলমন খানের এক পুরনো নাইটক্লাব কাণ্ড। এক ব্লগার ও মিডিয়া পার্সোনালিটি একটি পডকাস্টে দাবি করেছেন, এক মঙ্গলবার গভীর রাতে সলমন খান হঠাৎ করে একটি মুম্বইয়ের নাইটক্লাবে ঢুকে পড়েন এবং ক্লাবে থাকা সব অতিথির বিল নিজে মেটানোর নির্দেশ দেন, এমনকি ফ্রি শ্যাম্পেন বোতলও বিলিয়ে দেন। যেখানে সাধারণত মানুষ নিজের বিল নিয়ে চিন্তিত থাকে, সেখানে সবাই অবাক হয়ে দেখেছিলেন একজন সুপারস্টার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন। সল্লু ঘনিষ্ঠরা বলে থাকেন, সলমন সবাইকে স্পষ্ট বলেছিলেন, তাঁর এই নাইট ক্লাবের কাণ্ড যেন গোপনই থাকে বলিউডে। এই নিয়ে কোনওরকম প্রশ্ন করাকে, সলমন নিজেই নিষিদ্ধ ঘোষণা করেন। সলমনের এমন আচরণের নেপথ্যে কী কারণ ছিল, তা অবশ্য জানা যায় না।
শোনা যায়, রাত তখন প্রায় ২:১৫। ক্লাব বন্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আলো জ্বলে উঠেছিল, অতিথিরা বিল মেটাতে ব্যস্ত। ঠিক সেই সময়ই নাকি আলো আবার হালকা হয়, মিউজিক জোরে বাজতে শুরু করে আর তখনই এন্ট্রি নেন সলমন খান। মুহূর্তের মধ্যে বদলে যায় ক্লাবের পরিবেশ, নিস্তেজ রাত রূপ নেয় ফুল-অন সেলিব্রিটি পার্টিতে।
তবে অনেক সমালোচক প্রশ্ন তুলছেন এটা কি নিছক উদারতা? নাকি নিজের ইমেজ বজায় রাখার জন্য এমনটা করেছিলেন ভাইজান?
আবার অনেকের মতে, সলমন বরাবরই বন্ধু-বান্ধব আর ইন্ডাস্ট্রির মানুষদের জন্য খরচ করতে ভালোবাসেন। বরাবরই উদারমনস্ক অভিমেতা। মজার বিষয় হল, ঘটনাটি ঘটেছিল স্মার্টফোন যুগের আগের সময়ে। সেই ব্লগার ও মিডিয়া পার্সোনালিটি দাবি করেছেন, তিনি নাকি তখন একটি সাধারণ Kodak ক্যামেরায় কয়েকটি ঝাপসা ছবি তুলেছিলেন—যেগুলো আজ হলে হয়ত ভাইরাল ভিডিয়ো হয়ে যেত।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়াও দুই মেরুতে বিভক্ত। কেউ বলছেন, “ভাই জানেই কিভাবে মানুষকে খুশি করতে হয়,” আবার কেউ কটাক্ষ করে লিখছেন, “এক রাতের বিল মেটালেই কি সব পুরনো বিতর্ক মুছে যায়?”
সত্যিই কি সলমন খান ছিলেন সেই রাতের ‘রিয়েল লাইফ সান্তা ক্লজ’? উত্তরটা হয়ত আজও ক্লাবের সেই হালকা আলো আর শ্যাম্পেনের ফেনার মাঝেই লুকিয়ে আছে।
