AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam: পরীক্ষার হল থেকে বেরিয়েই ভয়াবহ দুর্ঘটনার মুখে ৬ মাধ্যমিক পরীক্ষার্থী

Road Accident: স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় ৬ ছাত্রকে উদ্ধার করে দ্রুত জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা। কিন্তু একজনের পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

Madhyamik Exam: পরীক্ষার হল থেকে বেরিয়েই ভয়াবহ দুর্ঘটনার মুখে ৬ মাধ্যমিক পরীক্ষার্থী
চাপানউতোর এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 4:05 PM
Share

হাওড়া: সবে শেষ হয়েছিল পরীক্ষা। কিন্তু জানতো বাড়ি ফেরার পথেই ওৎ পেতে বসে আছে বিপদ। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ৬ জন পরীক্ষার্থী। শুক্রবার ছিল ইতিহাসের পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। এলাকার বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান।আহতদের মধ্যে একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আহত ৬ ছাত্রই বরগাছিয়া প্রিয়নাথ স্কুলের ছাত্র। মাধ্যমিকে তাঁদের সিট পড়েছিল হাঁটাল বিশালাক্ষ্মী হাইস্কুলে। পরীক্ষা শেষে ৬ জনে দু’টি বাইকে চড়ে বাড়ি ফিরছিল। কিন্তু হাঁটাল এলাকায় ঘটে যায় বিপত্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাইক। তখনই রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। পিছনেই আসছিল অন্য বাইকটি। সেটিও টাল সামলাতে না পেরে অন্যটির উপর আছড়ে পড়ে। বিকট শব্দে শোরগোল পড়ে যায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় ৬ ছাত্রকে উদ্ধার করে দ্রুত জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা। কিন্তু একজনের পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাইকের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নাবালক হওয়ার পরে তাদের হাতে বাইক কী করে এল তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দুই স্কুলেই। 

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে