AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ডিভোর্সের আগে আশীষ এসে কাঁদছিল…’, প্রাক্তন জামাইকে নিয়ে বিস্ফোরক শকুন্তলা

আশীষ বিদ্যার্থীকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্‍কারে মুখ খুলেছেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। শকুন্তলার মেয়ে পিলু বিদ্যার্থীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা আশীষ বিদ্যার্থীর। তাঁদের পুত্র সন্তান রয়েছে। বহু বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয় দু' জনের। আশীষ আবার বিয়ে করেন। এবার একটা পডকাস্টে আশীষ-পিলুর সম্পর্ক নিয়ে বেশ অবাক করা কিছু তথ্য সামনে আনলেন আশীষের প্রাক্তন শাশুড়ি।

'ডিভোর্সের আগে আশীষ এসে কাঁদছিল...', প্রাক্তন জামাইকে নিয়ে বিস্ফোরক শকুন্তলা
| Edited By: | Updated on: Feb 02, 2026 | 3:12 PM
Share

আশীষ বিদ্যার্থীকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্‍কারে মুখ খুলেছেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। শকুন্তলার মেয়ে পিলু বিদ্যার্থীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা আশীষ বিদ্যার্থীর। তাঁদের পুত্র সন্তান রয়েছে। বহু বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয় দু’ জনের। আশীষ আবার বিয়ে করেন। এবার একটা পডকাস্টে আশীষ-পিলুর সম্পর্ক নিয়ে বেশ অবাক করা কিছু তথ্য সামনে আনলেন আশীষের প্রাক্তন শাশুড়ি।

শকুন্তলার কথায়, ”আশীষকে খুবই ভালোবাসতাম। এখনও ভালোবাসি। ওঁদের ছেলেকে পিলুই মানুষ করেছে। আশীষ তো দেখাশোনাই করেনি। ডিভোর্সের আগে আশীষ আর পিলু একবার এসেছিল। সেই সময়ে আশীষ কাঁদছিল। আশীষের চোখে জল ছিল। যাঁর সঙ্গে আশীষ বিয়ে করেছে, তার সঙ্গে পিলুর মাধ্য়মেই আলাপ আশীষের।”

শকুন্তলার কথা থেকেই স্পষ্ট হয়, মেয়ে পিলুর সঙ্গে আশীষের বিয়ে ভাঙার বিষয়টা তাঁকে আঘাত দিয়েছে। আবার আশীষ-পিলু অনেক টানাপোড়েন সামলেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, সে কথা স্পষ্ট হয়ে গেল, শকুন্তলার কথা থেকে। ২০২২ সালে আশীষের সঙ্গে ডিভোর্স হয়েছিল পিলুর। একা থাকবেন না আশীষ, তাই অভিনেতা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি দ্বিতীয় বিয়েটা করবেন। এদিক-ওদিক পাত্রীর সন্ধান চলতে থাকে। সেই সময় আশীষের বয়স ৫৭। এই বয়সে এসে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতেই নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছিল আশীষকে। তবে তিনি মুষড়ে পড়েননি। জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। প্রথম স্ত্রী পিলুর প্রতি আজও সম্মান এবং ভালবাসা রয়েছে আশীষের।

দ্বিতীয় বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে আশীষকে। শকুন্তলা বড়ুয়ার বিভিন্ন কথায়, আবারও সমালোচনার ঝড় উঠেছে আশীষকে ঘিরে।