AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shweta Tiwari hospitalised: একের পর এক বিতর্কের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্বেতা

Shweta Tiwari news: ব্যক্তিগত জীবন আর বিবাহিত সম্পর্কের বিতর্ক নিয়ে এমনিতেই চর্চায় ছিলেন শ্বেতা তিওয়ারি, তার মাঝেই এল মন খারাপ করা খবর। আচমকা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি, হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে।

Shweta Tiwari hospitalised: একের পর এক বিতর্কের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্বেতা
হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকেImage Credit: tv9 network
| Updated on: Aug 13, 2026 | 10:01 AM
Share

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনও নতুন ধারাবাহিক বা নতুন প্রোজেক্টের জন্য নয়, তাঁর শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

বিভিন্ন সোশাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পাপারাৎজি ভাইরাল ভায়ানির একটি পোস্ট থেকেই প্রথম এই খবরটি সামনে আসে। তার পর থেকেই নেটমাধ্যমে ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে একের পর এক পোস্ট করছেন।

ঘটনাচক্রে আজ, ১৩ আগস্ট থেকেই ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে শুরু হতে চলেছে করণ জোহর সঞ্চালিত বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস সিজন ২’। এবারের সিজনে মোট ২১ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, আর সেই তালিকাতেই রয়েছেন শ্বেতা তিওয়ারিও। শোয়ের প্রিমিয়ারের ঠিক আগের মুহূর্তে তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

শুধু অসুস্থতাই নয়, এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের মন্তব্যের জন্যও চর্চায় রয়েছেন শ্বেতা। সম্প্রতি প্রকাশ্যে আসা ‘দ্য ট্রেইটরস’-এর প্রোমোতে দেখা গিয়েছে, সঞ্চালক করণ জোহর মজা করে শ্বেতাকে বলেন, তিনি হয়তো মিথ্যেবাদী ধরতে অতটা পারদর্শী নন। উত্তরে শ্বেতা একেবারে স্পষ্টভাবে বলেন, “নিজের স্বামীদেরই তো আমি প্রতারণা করতে গিয়ে হাতেনাতে ধরেছিলাম।” তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

অন্যদিকে শো শুরু হওয়ার ঠিক আগেই মুখ খুলেছেন শ্বেতার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীও। এক সাক্ষাৎকারে তিনি একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনেন। তাঁর দাবি, তাঁদের বিয়ে চলাকালীনই শ্বেতা একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গেও শ্বেতাকে তিনি হাতেনাতে ধরেছিলেন বলে অভিযোগ করেন রাজা। এতদিন চুপ করে থাকলেও এবার তিনি সব সত্যি সামনে আনতে চান বলেও জানান।

তবে এই সমস্ত বিতর্ক, পাল্টা মন্তব্যের মাঝেই শ্বেতার হাসপাতালে ভর্তির খবর মন খারাপ করে দিয়েছে অনুরাগীদের। আপাতত সকলের একটাই প্রার্থনা, প্রিয় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার পর্দায় ফিরে আসুন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা