AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ronaldo’s Comment on Messi’s Post: ‘ঈশ্বর তোমাকে শক্তি দিন…’, বন্ধু মেসিকে বড় বার্তা ক্রিশ্চিয়ানোর!

CR7 and LM10: নিজের বাবাকে বহু বছর আগেই হারিয়েছেন রোনাল্ডোও। ২০০৫ সালে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন রোনাল্ডোর বাবা হোসে দিনিস আভেইরো। বাবার মৃত্যুর সময় রোনাল্ডোর বয়স ছিল মাত্র ২০ বছর। সেই সময় থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার হয়ে উঠছিলেন কিন্তু বাবার মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দেয়।

Ronaldo's Comment on Messi's Post: 'ঈশ্বর তোমাকে শক্তি দিন...', বন্ধু মেসিকে বড় বার্তা ক্রিশ্চিয়ানোর!
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 10:00 AM
Share

রোজারিও : তাঁরা দুজনেই বিশ্ব ফুটবলে আইকন। মেসি নাকি রোনাল্ডো – এই দ্বন্দ্বে আজও ভাগ হয়ে যায় ফুটবলবিশ্ব। দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের শীর্ষস্থানে রয়েছেন এই দুই মহাতারকা। পেলে বনাম মারাদোনার পরেই বোধহয় এত বেশি আলোচিত লড়াই হয় এঁদের মধ্যে। তবে সমর্থকরা যতই নিজেদের মধ্যে লড়াই করুক না কেন, তাঁদের মধ্যে যে কোনও বিভেদ নেই, তাই যেন বুঝিয়ে দিলেন রোনাল্ডো।

দিন কয়েক আগেই নিজের বাবাকে হারিয়েছেন মেসি। বিশ্বকাপ চলাকালীনই জানা গিয়েছিল, রোজারিওর একটি ক্লিনিকে ভর্তি আছেন মেসির বাবা হোর্হে। দিন কয়েক আগেই মৃত্যু ঘটেছে তাঁর। এই ঘটনা গভীর ছাপ ফেলেছে মেসির মনে। নিজের ইনস্টাগ্রামে বাবাকে উদ্দেশ্য করে বড় বার্তা দিয়েছেন লিও। বাবাকে ছাড়া যে তাঁর থাকা কতটা দুঃসহ, তাই বুঝিয়েছেন ফুটবলের রাজপুত্র। তবে তাঁর এই কঠিন সময়েই তিনি পাশে পেলেন রোনাল্ডোকে। মেসির পোস্টের নিচে কমেন্ট করেছেন রোনাল্ডো। তিনি যে এই দুঃসময়ে মেসির সঙ্গে রয়েছেন, তাই বোঝালেন সিআর সেভেন।

CR7

মেসির পোস্টের নিচে রোনাল্ডো লিখেছেন, “অনেক ভালোবাসা তোমার জন্য। তোমাকে জড়িয়ে এই দুঃখ ভাগ করলাম। ঈশ্বর তোমাকে শক্তি দিন লিও।” মুহূর্তের মধ্যেই মিলিয়ন লাইকের সংখ্যা ছাড়ায় রোনাল্ডোর এই কমেন্টটি। ফুটবল দুনিয়াকে সিআর সেভেন বোঝালেন, সংবাদমাধ্যম তাঁদের মধ্যে দূরত্ব তৈরি করলেও তাঁর এবং মেসির মধ্যে কোনও ঝামেলা, বিবাদ কিচ্ছু নেই।

প্রসঙ্গত, নিজের বাবাকে বহু বছর আগেই হারিয়েছেন রোনাল্ডোও। ২০০৫ সালে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন রোনাল্ডোর বাবা হোসে দিনিস আভেইরো। বাবার মৃত্যুর সময় রোনাল্ডোর বয়স ছিল মাত্র ২০ বছর। সেই সময় থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার হয়ে উঠছিলেন কিন্তু বাবার মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দেয়। বিভিন্ন সাক্ষাৎকারে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন সিআর সেভেন। গতকালই দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে তার মধ্যেও বন্ধুর পাশে দাঁড়াতে ভুললেন না তিনি। যেভাবে রোনাল্ডো সহানুভূতি জানিয়েছেন ও পাশে থাকার বার্তা দিয়েছেন, তাতে আবার চর্চায় উঠে আসছে দুজনের বন্ধুত্বের কথা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা