AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস! সোহমের প্রিয় কোনটা?হাসতে হাসতে জবাব দিলেন নায়ক

Soham Chakraborty: প্রায় ৩৭ বছর হতে চলল মুক্তি পেয়েছে দেবিকা মুখোপাধ্যায় এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'ছোট বউ'। যে ছবি এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। এক দিকে যেমন দেবিকার অভিনয় মন ছুঁয়েছিল। তেমনই আবার ছবিতে আর এক জনও মন জয় করেছিল সবার।

হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস! সোহমের প্রিয় কোনটা?হাসতে হাসতে জবাব দিলেন নায়ক
| Edited By: | Updated on: Jan 09, 2025 | 10:47 AM
Share

প্রায় ৩৭ বছর হতে চলল মুক্তি পেয়েছে দেবিকা মুখোপাধ্যায় এবং প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘ছোট বউ’। যে ছবি এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে। এক দিকে যেমন দেবিকার অভিনয় মন ছুঁয়েছিল। তেমনই আবার ছবিতে আর এক জনও মন জয় করেছিল সবার। তিনি হলেন অভিনেতা সোহম চক্রবর্তী।

অভিনেতার পাশাপাশি তিনি এখন তৃণমূল বিধায়কও বটে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর সেই প্রথম ছবির সংলাপ কেউ ভোলেননি। তা হল ‘মা একটু হরলিক্স দাও না’। সোশ্যাল মিডিয়ায় এখনও ভাইরাল তাঁর সংলাপের সেই মিম। যদিও সবটাই নায়ক মজার ছলেই নেন। এই যেমন সম্প্রতি নায়ককে প্রশ্ন করা হয় তিনি কী খেতে ভালবাসেন হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস? হাসতে হাসতে সেই উত্তরও দেন অভিনেতা।

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সোহমের অভিনীত ছবি ‘ফেলুবক্সী’। যে ছবিতে নায়কের সঙ্গে দেখা যাবে মধুমিতা সরকার এবং বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকে। এই নতুন ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। তার মাঝেই নায়ককে তাঁর প্রিয় কোনটা প্রশ্ন করা হয়। হরলিক্স নাকি কোল্ডড্রিঙ্কস? হাসতে হাসতে সোহম বলেন, “এখন তো কোল্ডড্রিঙ্কস। ছোটবেলায় হরলিক্স খেতাম।” উত্তর দিয়েই হাসতে শুরু করেন অভিনেতা। বোঝাই যাচ্ছে এই ছোট ছোট ইয়ার্কিগুলো চুটিয়ে উপভোগ করেন নায়ক। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই প্রথম বার এ পার বাংলায় বড় পর্দায় দেখা যাবে পরীমণিকে। দুই নতুন নায়িকার সঙ্গে নায়কের সমীকরণ দেখার অপেক্ষায় দর্শক।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত