AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devlina Kumar: নিজের জীবনের বিশেষ দুই পুরুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা দেবলীনার

Devlina Kumar: সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ দেবলীনা। এই বিশেষ দিনে নিজের জীবনের প্রিয় দুই পুরুষের একসঙ্গে ছবি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

Devlina Kumar: নিজের জীবনের বিশেষ দুই পুরুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা দেবলীনার
দেবলীনা কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Nov 19, 2021 | 7:04 PM
Share

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। এমন দিনে নিজের প্রিয় পুরুষকে শুভেচ্ছা জানানো, তাঁর বা তাঁদের জন্য উপহার কিনে দেওয়ার রেওয়াজ অল্প হলেও শুরু হয়েছে। হয়তো এখনও অনেকেই জানেন না ঠিক কবে পুরুষ দিবস। তবুও স্বীকৃতি, সেলিব্রেশন রয়েছে বৈকি! ঠিক যেমন এই সেলিব্রেশনে মাতলেন অভিনেত্রী দেবলীনা কুমারও।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ দেবলীনা। এই বিশেষ দিনে নিজের জীবনের প্রিয় দুই পুরুষের একসঙ্গে ছবি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন অবশ্যই দেবলীনার বাবা দেবাশিস কুমার। মেয়ের কাছে বাবা হিরো। আর একজন দেবলীনার স্বামী তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। প্রিয়তম এই দুই পুরুষকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

অরিন্দম পরিচালিত ‘তীরন্দাজ শবর’-এ অভিনয় করেছেন দেবলীনা। কিছুদিন আগেই শেষ হল শুটিং। অরিন্দমের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নিজের মনোভাব। চিত্রনাট্যের ছবি, অনস্ক্রিন তাঁর লুক এবং পরিচালক সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছিলেন দেবলীনা। তিনি লিখেছিলেন, অরিন্দম শীলের মতো এত সুন্দর পরিচালক আগে দেখেননি। এই ছবিতে তাঁকে সুযোগ দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ জানিয়েছিলেন। তাঁর চরিত্রের নাম রুমকি। এই সুযোগ দেওয়ার জন্য অরিন্দমের কাছে আজীবন কৃতজ্ঞতা থাকবে তাঁর। সহশিল্পী দেবযানী চট্টোপাধ্যায় এবং নাইজেল আকারাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিবার কাজেই শেখার সুযোগ পান বলে জানিয়েছেন।

নাচ দেবলীনার প্রথম ভালবাসা। অনেক ছোট থেকে নাচের তালিম নিয়েছেন তিনি। রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ মেন্টরের ভূমিকা পালন করেছেন। টলি পাড়ায় নিজস্ব অভিনয়ের কাজ ছাড়াও দেবলীনা যে কারণে শিরোনামে থাকেন, তা হল তাঁর ফিটনেস। দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত।

তবে দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা। ইদানিং ফের জিমে যাওয়া শুরু করেছেন। পাশাপাশি চলছে সাইকেল চর্চাও।

আরও পড়ুন, Nusraat Faria: ব্যক্তিগত জীবনে অনেক কিছু চলছে, কিন্তু শো মাস্ট গো অন: নুসরত ফারিয়া

Follow Us
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল