AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অপুষ্টিতে ভুগছেন?’, ছবি পোস্ট করতেই নুসরতকে আক্রমণ

Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় কখন যে কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তাঁরা যাই পোস্ট করুন না কেন মাঝে মাঝেই সমালোচনার মধ্যে পড়তে হয়। এই যেমন সম্প্রতি ঘুরতে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। ব্যস নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু সমালোচনা।

'অপুষ্টিতে ভুগছেন?', ছবি পোস্ট করতেই নুসরতকে আক্রমণ
নুসরত জাহান।
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 2:26 PM
Share

সোশ্যাল মিডিয়ায় কখন যে কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তাঁরা যাই পোস্ট করুন না কেন মাঝে মাঝেই সমালোচনার মধ্যে পড়তে হয়। এই যেমন সম্প্রতি ঘুরতে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। ব্যস নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু সমালোচনা। সবুজ রঙের অফ শোল্ডার টপ পরা ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে স্পষ্ট তাঁর বুকের ট্যাটু।

হালকা বোঝা যাচ্ছে শরীরের স্ট্রেচমার্ক। এমনিতেই নায়িকার চেহারা নিয়ে এই যে প্রথম তাঁকে খোঁটা শুনতে হচ্ছে তেমনটা একেবারেই নয়। এবারেও ছেড়ে কথা বললেন না তাঁর অনুরাগীরা। নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত। ধেয়ে এল একের পর এক নেতিবাচক মন্তব্য। ছেলে ঈশানের জন্মের পর আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকার। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশিই ডায়েট করেছেন।

একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছে নায়িকার ছবিতে। কেউ লিখেছেন, “আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।” আবার কারও মন্তব্য, “ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন। ” আবার কারও মন্তব্য, “একটু খাওয়া দাওয়া করুন এত রোগা দেখতে ভাল লাগে না।” শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা। তবে কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন নুসরত। কোনও দিনই কারও কথায় গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেক বার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরতকে। উল্লেখ্য, আগের তুলনায় অভিনেত্রীর ছবির পরিমাণও কমেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। নুসরতকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় সবাই।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?