West Bengal Live Update: উপনির্বাচনে ২ কেন্দ্রের প্রার্থী ঘোষণা কালীঘাট তৃণমূলের
Breaking News Live Update in bengali: আজ ব্রিকস সম্মেলনের শেষদিন। ভারত মণ্ডপমে শুরু হয়ে গেল সম্মেলন। শুরুতেই বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনের সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিরা একসঙ্গে ছবি তোলেন। তারপর শেষ দিনের আলোচনা শুরু হয় বলে জানা গিয়েছে। নজর থাকবে সেদিকে। রবিবারও বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

LIVE NEWS & UPDATES
-
TMC: প্রার্থী ঘোষণা কালীঘাট তৃণমূূলের
- ২ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- নন্দীগ্রাম কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে।
- রেজিনগরে কালীঘাট তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী।
-
Panihati Fire: পানিহাটিতে CESC বিল্ডিংয়ে ভয়াবহ আগুন
- পানিহাটিতে ধানকল মোড়ের বহুতলে ভয়াবহ আগুন। CESC বিল্ডিংয়ে আগুন লাগে বলে খবর। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।
- পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর।
- কী কারণে আগুন, তা এখনও জানা যায়নি। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিটি রোডে যান চলাচল ব্যাহত হয়।
-
-
Narendra Modi: ব্রিকস-এর শেষদিনে কী কী বললেন মোদী?
প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে হাতিয়ার করা আমাদের মিলিত অগ্রগতিকে বাধাপ্রাপ্ত করতে পারে। তাই আমরা প্রযুক্তির গ্রহণের ক্ষেত্রে সকলকে অন্তর্ভুক্ত করার বিষয়টির উপর জোর দিয়েছি।”
মোদীর বার্তা যে বেজিংয়ের উদ্দেশেই ছিল, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ মিনারেলসের বাজারে কার্যত একচেটিয়া রাজত্ব করে চিন।
বিস্তারিত: জিনপিংয়ের সামনে বসেই বিরল মৃত্তিকা ও খনিজ নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর, কী বললেন বেজিংকে?
-
Madan Mitra: শোভনদেবকে আক্রমণ মদন মিত্রের
শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay)কারণেই তৃণমূল ভেঙেছে। বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিরোধী দলনেতা নির্বাচনের প্রসঙ্গ তুলে বর্ষীয়ান বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কামারহাটির বিধায়ক। মদন মিত্রের অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার জন্য সই জাল করেছেন শোভনদেব। তাঁকে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেন মদন।
বিস্তারিত: ‘বিরোধী দলনেতা হওয়ার জন্য সই জাল করেছে, এত হ্যাংলা? শোভনদেবের জন্য তৃণমূল ভেঙেছে!’ আক্রমণ মদনের
-
Hasnabad TMC: গ্রেফতার হাসনাবাদের দাপুটে তৃণমূল নেতা
- গ্রেফতার হাসনাবাদের দাপুটে তৃণমূল নেতা তথা বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ।
- তাঁকে চেন্নাই থেকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ ও বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)
- তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে হাসনাবাদ থানায়। কখনও বিজেপি কর্মীদের মারধর, দোকানে আগুন লাগানো, ভোট পরবর্তী হিংসা, এলাকায় অশান্তি, তোলাবাজি ,মস্তানি, পঞ্চায়েতের টাকা তছরুপ, বিজেপি কর্মীদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।
-
-
Liquor Price: পুজোর আগেই বাড়ছে মদের দাম
সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। উৎসবের মরশুমে পকেটে পড়তে চলেছে আরও চাপ। দাম বাড়ছে মদের। জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে মদের দাম বাড়তে চলেছে।
রাজ্য সরকারের তরফে স্পষ্ট কোনও বিজ্ঞপ্তি দেওয়া না হলেও, দেশি, বিদেশি ও বিয়ার- এই তিন ধরনের মদের দাম বাড়তে চলেছে রাজ্যে, এমনটাই সূত্রের খবর।
বিস্তারিত পড়ুন, পুজোর আগেই বাড়ছে মদের দাম! ১ তারিখ থেকে কোন কোন মদের দাম বাড়ছে?
-
Election Commission: কালীঘাট তৃণমূলকে ফের ডাকল কমিশন
জাতীয় নির্বাচন কমিশনের ফের তলব। ঋতব্রত শিবির নয়, ডাকা হল কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। গতকাল, ১২ সেপ্টেম্বরই নয়া দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুই শিবির। তারা প্রয়োজনীয় নথিও জমা দেয়। এরপরে আবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলকে ডাকল নির্বাচন কমিশন?
বিস্তারিত পড়ুন, মমতার নামে চিঠি, কালীঘাট তৃণমূলকে ফের ডাকল নির্বাচন কমিশন, কী জানতে চাইছে?
-
আজ ব্রিকস সম্মেলনের শেষদিন। ভারত মণ্ডপমে শুরু হয়ে গেল সম্মেলন। শুরুতেই বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনের সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিরা একসঙ্গে ছবি তোলেন। তারপর শেষ দিনের আলোচনা শুরু হয় বলে জানা গিয়েছে। নজর থাকবে সেদিকে। রবিবারও বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকালে বাড়ি গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিকেলে কোলাঘাটে যাবেন। এদিকে, দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণে আজ সকাল ছটা থেকে সকাল ১০ টা পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু যান চলাচল। পরিবর্তে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে বাস এবং ছোট গাড়ি।
Published On - Sep 13,2026 11:55 AM
