AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তাড়াতাড়ি করে ফেলব…’, ইমনকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব গায়িকারও

শুক্রবার রাতে যোগাসনের যে সব ছবি ইমন পোস্ট করেছিলেন তারই একটিতে জনৈক শুভ কমেন্ট বক্সে ইমনের ওই ছবিকে উদ্দেশ্য করে লেখেন, "এভাবে ২০ মিনিট সময় দেবে তাড়াতাড়ি করে ফেলবো"।

'তাড়াতাড়ি করে ফেলব...', ইমনকে কুৎসিত আক্রমণ, পাল্টা জবাব গায়িকারও
কুৎসিত আক্রমণ ইমনকে
| Edited By: | Updated on: Jun 12, 2021 | 12:49 PM
Share

সোশ্যাল মিডিয়ায় যোগাসনের নানা ভঙ্গিমায় ছবি দিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু বদলে জুটল কুৎসিত আক্রমণ। ইমনও অবশ্য ছেড়ে দিলেন না। পাল্টা জবাব দিলেন তিনিও।

শুক্রবার রাতে যোগাসনের যে সব ছবি ইমন পোস্ট করেছিলেন তারই একটিতে জনৈক শুভ কমেন্ট বক্সে ইমনের ওই ছবিকে উদ্দেশ্য করে লেখেন, “এভাবে ২০ মিনিট সময় দেবে তাড়াতাড়ি করে ফেলবো”। কী করার কথা বলছেন ওই যুবক তা পরিষ্কার করে না লিখলেও তাঁর মন্তব্য যে যৌন ইঙ্গিত পূর্ণ কমেন্ট বক্সে সে কথাই লিখে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন গায়িকার অনুরাগীরা। ইমনও ওই ব্যক্তিকে ট্যাগ করে কমেন্ট করেন, “হ্যাঁ, তুমি অনেক কিছু পার ভাই, তা কী করবে বলছিলে…?”

ততক্ষণে অবশ্য ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। একজন লেখেন, “সেলিব্রিটিরা কি এভাবেই সফট টার্গেট হয়ে থেকে যাবেন আজীবন?” আর একজন লেখেন, “এটা তো সাইবার ক্রাইম। এভাবে কোনও ব্যক্তিকে যৌনইঙ্গিত করা শুধু কুৎসিতই নয়, আইনের চোখে অপরাধও।” পাল্টা ইমনও জানান, ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনাটি খতিয়ে দেখছেন তাঁরা। যদিও নেটিজেনদের রোষের মুখে পড়ে কমেন্টটি পরে মুছে দেন ওই ব্যক্তি। এমনকি তাঁর প্রোফাইলও ফেসবুকে সাময়িকভাবে আর খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন- ‘কখনও মানুষের কাছাকাছি এল না সে জিতে গেল…’, মুকুলের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন ‘প্রতিপক্ষ’ কৌশানী

দিন কয়েক আগে ত্রাণের ছবি পোস্ট করেও নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হয়েছিলেন ইমন। তার জবাবে ফেসবুকে একটি পোস্টে ইমন লিখেছিলেন, “এই যো বিভিন্ন জায়াগায় গিয়ে ‘ত্রাণ’ দেওয়ার ছবি ভিডিয়ো দেখে যাদের মনে হচ্ছে যে নিজের প্রচার করছি বা ভোটে দাঁড়ানোর কাজকর্ম শুরু করছি…বা যারা প্রত্যেক মুহূর্তে অশালীন কথা বলে চলেছেন তাদের একটা কথা বলি.. আপনাদের প্রত্যেকটা খারাপ কথা কিন্তু আমাকে এগিয়ে নিয়েই যাচ্ছে। আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি না। আর যাবও না। অনেক ধন্যবাদ যারা যারা আমার অ্যাডভার্টাইজ়মেন্ট দেখে ডোনেট করছেন…আপনাদের জন্য প্রায় তিন হাজার মানুষ খেতে পেয়েছেন, এক বেলা হলেও। ভাল রাখাটা একটা আর্ট। ওটা সবাই পারে না।”

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি