AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চার ঘণ্টার সিনেমা দেখে আর চুপ থাকতে পারলেন না বিরুষ্কা! কী বললেন?

অন্যদিকে, ক্রিকেট মাঠের মহাতারকা বিরাট কোহলি তো রীতিমতো স্তম্ভিত। ছবি দেখার পর তিনি জানান, এর আগে ভারতীয় ছবি দেখে এমন অভিজ্ঞতা তাঁর কখনও হয়নি। বিরাটের কথায়, "পুরো চার ঘণ্টা একবারের জন্যও চোখের পলক ফেলতে পারিনি। আদিত্য ধর আপনি একজন জিনিয়াস।"

চার ঘণ্টার সিনেমা দেখে আর চুপ থাকতে পারলেন না বিরুষ্কা! কী বললেন?
কী বললেন তাঁরা?
| Updated on: Apr 07, 2026 | 2:24 PM
Share

বক্স অফিসে ইতিমধ্যেই হাজার কোটির ক্লাবে রাজকীয় প্রবেশ ঘটেছে রণবীর সিংয়ের নতুন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’-এর। আদিত্য ধর পরিচালিত এই ছবি নিয়ে চারদিকে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিটাউনের পাওয়ার কাপল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সোমবার রাতে সিনেমাটি দেখার পর সোশাল মিডিয়ায় নিজেদের মুগ্ধতার কথা ভাগ করে নিয়েছেন তাঁরা।

প্রায় চার ঘণ্টার এই ছবি দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বার্তায় তিনি ছবির পরিচালক আদিত্য ধরের সাহসের প্রশংসা করে লিখেছেন, “কী দুর্দান্ত একটি ছবি বানিয়েছেন আদিত্য! চার ঘণ্টার কাছাকাছি একটি ছবিকে এতটা টানটান এবং আকর্ষণীয় রাখা চাট্টিখানি কথা নয়।” রণবীর সিংয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি জানান, এমন চরিত্র এক জীবনে একবারই আসে এবং রণবীর তাতে নিখুঁত ভাবে অভিনয় করেছেন। শুধু রণবীরই নন, আর মাধবন, অর্জুন রামপাল এবং রাকেশ বেদীর মতো অভিনেতাদের পারফরম্যান্সকেও ‘ফ্যান্টাস্টিক’ বলে তকমা দিয়েছেন তিনি।

Virushka

Virushka

অন্যদিকে, ক্রিকেট মাঠের মহাতারকা বিরাট কোহলি তো রীতিমতো স্তম্ভিত। ছবি দেখার পর তিনি জানান, এর আগে ভারতীয় ছবি দেখে এমন অভিজ্ঞতা তাঁর কখনও হয়নি। বিরাটের কথায়, “পুরো চার ঘণ্টা একবারের জন্যও চোখের পলক ফেলতে পারিনি। আদিত্য ধর আপনি একজন জিনিয়াস।” রণবীর সিং সম্পর্কে তাঁর মত, এই ছবির পর রণবীর নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বিরাটের ভাষায় এই পারফরম্যান্স ছিল ‘অ্যাবসলিউটলি ওয়াও’।

মুক্তির মাত্র ১৮ দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে ১০১৩.৭৭ কোটি টাকার ব্যবসা করে ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর ২’। এটিই প্রথম বলিউড ছবি যা দেশের বাজার থেকে হাজার কোটি টাকার গণ্ডি টপকাল। বি৬২ স্টুডিওস এবং জিও স্টুডিওস প্রযোজিত এই ছবিতে সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপালের মতো তারকারা অভিনয় করেছেন। রণবীর সিংয়ের কেরিয়ারের অন্যতম সেরা মাইলফলক হয়ে দাঁড়িয়েছে এই ছবি। স্পাই থ্রিলার ঘরানায় আদিত্য ধরের এই পরিচালনা যে দর্শকদের পাশাপাশি খোদ সেলিব্রিটিদেরও মন জিতে নিয়েছে, বিরুষ্কার এই রিভিউ তারই বড় প্রমাণ।

Follow Us