AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে চিঠি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী আছে চিঠিতে?

সম্প্রতি নবান্নতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। দেখা করে বেরিয়ে, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দেন অভিনেতা। তিনি বাংলা ছবির উন্নতির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু আলোচনা সেরে এসেছেন, এমনটা জানান। প্রসেনজিতের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতের ক' দিন আগে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা।

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে চিঠি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী আছে চিঠিতে?
| Updated on: Jul 14, 2026 | 10:50 AM
Share

সম্প্রতি নবান্নতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। দেখা করে বেরিয়ে, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দেন অভিনেতা। তিনি বাংলা ছবির উন্নতির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু আলোচনা সেরে এসেছেন, এমনটা জানান। প্রসেনজিতের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতের ক’ দিন আগে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা।

এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে একটি চিঠি পাঠানো হলো। সম্প্রতি আর্টিস্টস ফোরাম বর্ষীয়ান শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে এসেছে মহানায়ক উত্তম কুমারের জন্মদিনের প্রসঙ্গ। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”বাংলা চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্যকে সম্মান জানাতে গিয়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই বছরটি বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তীর বছর। বাঙালির মনন, শিল্প ও চলচ্চিত্রে তাঁর অবদান চিরভাস্বর এবং অদ্বিতীয়। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই বছর আমরা সকলকে নিয়ে অত্যন্ত বৃহত্‍ ও বর্ণাঢ্য পরিসরে মহানায়কের এই জন্মজয়ন্তী উদযাপন করব। এই মহত্‍ উদ্যোগকে সফল করে তুলতে সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণেই মহানায়কের প্রতি সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শ্রদ্ধাঞ্জলি প্রকৃত অর্থে পূর্ণতা লাভ করবে।”

৩ সেপ্টম্বর মহানায়কের জন্মদিন। বাংলায় তাঁকে ঘিরে কী অনুষ্ঠান হয়, তা দেখার জন্য এখন থেকেই আগ্রহী হয়ে পড়েছেন সিনেমাপ্রেমীরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?