AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Argentina Away Jersey: ফাইনালের আগে কুসংস্কারে ভরসা? ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা!

Argentina: বিশ্বকাপের ইতিহাসে ৫ মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে নক আউট ম্যাচে ৩ বার। ইংল্যান্ড জিতেছে ৩ ম্যাচ, আর্জেন্টিনা ২ ম্যাচ। এর মধ্যে একটি হচ্ছে ১৯৮৬ সালের ঐতিহাসিক 'হ্যান্ড অফ গড' ম্যাচ। ১৯৯৮ সালের শেষ ১৬র ম্যাচে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারানোর ম্যাচেও এই জার্সি পরেছিল আর্জেন্টিনা দল।

Argentina Away Jersey: ফাইনালের আগে কুসংস্কারে ভরসা? ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা!
মেসিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 10:50 AM
Share

আটলান্টা : বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ফিফার কাছে এক বিশেষ আবেদন করেছে আর্জেন্টিনা দল। লিও মেসিদের দল অনুরোধ করেছে, তাদের যেন নীল রংয়ের অ্যাওয়ে জার্সি পরে খেলতে দেওয়া হয়। যদিও এখনও সেই আবেদন অনুমোদন পায়নি। মঙ্গলবার এই বিষয়ে ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর্জেন্টিনার মিডিয়া অনুযায়ী, জাতীয় দল ইতিমধ্যেই ফিফার কাছে আবেদন করেছে এই জার্সি পরে খেলার। যদিও, গ্ৰুপ পর্বে একটি ম্যাচে এই জার্সি পরে নেমেছিল আর্জেন্টিনা। জর্ডনের বিরুদ্ধে সেই ম্যাচ ৩-১ জিতেছিলেন মেসিরা। কিন্তু এই ম্যাচের আগে এরকম আবদার কেন?

আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও, অনেকে আন্দাজ করছেন এর পিছনে রয়েছে কাবালা বা আর্জেন্টাইন কুসংস্কার। বিশ্বকাপের ইতিহাসে ৫ মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে নক আউট ম্যাচে ৩ বার। ইংল্যান্ড জিতেছে ৩ ম্যাচ, আর্জেন্টিনা ২ ম্যাচ। এর মধ্যে একটি হচ্ছে ১৯৮৬ সালের ঐতিহাসিক ‘হ্যান্ড অফ গড’ ম্যাচ। ১৯৯৮ সালের শেষ ১৬র ম্যাচে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারানোর ম্যাচেও এই জার্সি পরেছিল আর্জেন্টিনা দল। তাই অনেকের মতে, সেই সৌভাগ্য ফেরাতেই কাবালার উপর আস্থা রাখতে চাইছে আর্জেন্টিনা। দেশটির ফুটবলে যদিও কাবালা-র প্রভাব নতুন নয়। ম্যাচের দিন একই নিয়ম মানা, একই জায়গায় বসে খেলা দেখা – সবই এই কাবালার অঙ্গ।

এর মধ্যে আবার রয়েছে একটি বাস্তব কারণ। সেমিফাইনালের এই ম্যাচে ফিফা ইংল্যান্ডকে হোম টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। তাই নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনাকে নীল রঙের জার্সি দিলেও দেওয়া হতে পারে। সবরকম জল্পনার মধ্যেই বুধবার আটলান্টায় মুখোমুখি হবেন মেসি-হ্যারি কেনরা। ফাইনালে লড়াই যেমন দেখবেন দর্শকরা, তেমনই আর্জেন্টিনা কোন রংয়ের জার্সি পরে নামে, সেদিকেও খেয়াল থাকবে দর্শকদের।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?