সৌরভের ‘দাদাগিরি’-র শেষ সিজন মাত্র ৬২ এপিসোডের! রেটিং কত ছিল জানেন?
জি বাংলা-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি ১০’ ২০২৪ সালের ৫ মে শেষ হয়েছিল। অনেক দর্শক এবং টেলিভিশন মহলের ধারণা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই অনুষ্ঠানটি সেই বছরের আইপিএল শেষ হওয়ার পর শেষ হবে। তবে হঠাত্ ডোনা গঙ্গোপাধ্যায় এবং সুখবিন্দর সিংয়ের উপস্থিতিতে শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তাঁর কিছু অনুরাগী সমাজ মাধ্যমে লিখেছেন যে ‘দাদাগিরি’-র সঞ্চালক হিসাবে তাঁরা সৌরভের অভাব অনুভব করছেন। কিন্তু সৌরভের ‘দাদাগিরি’ সঞ্চালনার শেষ সিজনটি ছিল মাত্র ৬২ এপিসোডের।
জি বাংলা-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি ১০’ ২০২৪ সালের ৫ মে শেষ হয়েছিল। অনেক দর্শক এবং টেলিভিশন মহলের ধারণা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই অনুষ্ঠানটি সেই বছরের আইপিএল শেষ হওয়ার পর শেষ হবে। তবে হঠাত্ ডোনা গঙ্গোপাধ্যায় এবং সুখবিন্দর সিংয়ের উপস্থিতিতে শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
সেই সময়ে ইন্ডাস্ট্রির কিছু সূত্রের দাবি ছিল, অনুষ্ঠানটি হঠাৎ শেষ হওয়ার আসল কারণ হলো এর কম টিআরপি। শেষ হওয়ার মুখে ‘দাদাগিরি ১০’ মাত্র ৪.৩ টিআরপি অর্জন করতে পেরেছিল। তবে অনুষ্ঠানটির পরিচালক অভিজিৎ সেন তখন সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন।
অভিজিৎ সেন বলেন, “দাদাগিরি-র গ্রহণযোগ্যতা এবং মর্যাদা অত্যন্ত উচ্চমানের। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা এই অনুষ্ঠানটি ভালোবাসেন। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, তথ্যসমৃদ্ধ নন-ফিকশন। আট থেকে আশি—সব বয়সের দর্শকের কাছেই সমান জনপ্রিয়তা রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেন। টিআরপি কিছুটা কমেছে, এতে অস্বাভাবিক কিছু নেই। শুরুতে টিআরপি অনেক ভালো ছিল। আমাদের সম্প্রচারের সময়সীমায় (টাইম স্লটে) আমরা সর্বোচ্চ টিআরপি অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছি।” ২০২৬-এ সঞ্চালক বদলে আবার ‘দাদাগিরি’ শুরু হয়েছে। নতুন সিজন কেমন ফল করবে, তা দেখার অপেক্ষা।