AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অজয় নয়, এবার ‘সিংহম’ কাজল? নিজে মুখেই অজয় ঘরণী জানালেন…

Kajol: অজয় দেবগণের পাশাপাশি এই ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকা প্রতিটা চরিত্রই এই ছবির নানা অংশ জুড়ে রাজত্ব করবেন। অর্থাৎ রণবীর, অক্ষয় সকলেই থাকছেন। পাশাপাশি এই তালিকায় নতুন নাম লেখাচ্ছেন টাইগার শ্রফ ও দীপিকা পাড়ুকোন। 

অজয় নয়, এবার 'সিংহম' কাজল? নিজে মুখেই অজয় ঘরণী জানালেন...
| Updated on: Oct 14, 2024 | 6:36 PM
Share

‘সিংহম’, বলিউডের অন্যতম চর্চিত কপ-ইউনিভার্স (পুলিশ সিরিজ)। একের পর এক যা বক্স অফিসে ঝড় তুলেছে। পর্দায় এই চরিত্রে ঝড় তোলেন অজয় দেবগণ। তারপর একে একে হাজির সিক্যোয়েল। কখনও রণবীর সিং, কখনও অক্ষয় কুমার, কখনও আবার ফিরে আসতে দেখা যাচ্ছে অজয় দেবগণকে। পরিচালক রোহিত শেট্টির হাত ধরে তৈরি হওয়া এই ছবি দর্শক মনে এক আলাদা উত্তেজনার সৃষ্টি করেছে। সকলেই মুখিয়ে থাকেন, কবে পরবর্তী সিক্যোয়েল আসবে। তবে খুব বেশি দিন দেরি নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ইউনিভার্সের চতুর্থ ছবি সিংহম এগেইন। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে। কেবল তিনিই নন, পাশাপাশি এই ইউনিভার্সের সঙ্গে যুক্ত থাকা প্রতিটা চরিত্রই এই ছবির নানা অংশ জুড়ে রাজত্ব করবেন। অর্থাৎ রণবীর, অক্ষয় সকলেই থাকছেন। পাশাপাশি এই তালিকায় নতুন নাম লেখাচ্ছেন টাইগার শ্রফ ও দীপিকা পাড়ুকোন।

তাহলে কোথায় কাজল? তিনি কি পরবর্তী ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন! একেবারেই নয়। তিনি কোনও পর্দার সিংহম নন। তিনি রিয়েল লাইফের সিংহম। কি! বুঝতে পারলেন না? অজয় দেবগণের ঘরণী তিনি। যিনি পর্দায় বাজিরাও সিংহম বলেই পরিচিত। এবার সেই তকমা নিজের দিকে টেনে নিলেন কাজল। সম্প্রতি তাঁর আগামী সিরিজ দো পাত্তি-র প্রচারে এসে বললেন ‘আসলি সিংহম হাম হ্যায়’। অর্থাৎ ‘আমি আসল সিংহম’।

অর্থাৎ ঘরের চার দেওয়ালের মধ্যে কাজলেরই যে রাজত্ব চলে, পর্দার সিংহমকে যে তিনি দমিয়ে রাখেন, ইঙ্গিতে তা স্পষ্ট করে দিলেন কাজল। না, এর সঙ্গে আগামী সিংহম প্রজেক্টের কোনও সংযোগই নেই। কাজল মোটেও ছবি প্রসঙ্গে কোনও জল্পনা উস্কে দিতে চাননি। বরং তিনি তাঁর ও পর্দার সিংহম অর্থাৎ অজয় দেবগণের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা মজার ছলে বোঝাতেই এই মন্তব্য করেন বলেই অনুমান।

Follow Us