AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cough Syrup: কাশির সিরাপ খেয়েই জল খাওয়া কি ভাল না খারাপ?

Cough Syrup: সিরাপ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খেলে ঠান্ডা লেগে যায়। তাই সঙ্গে সঙ্গে জল খেতে বারণ করা হয়। তবে কেন এই নিয়ম সেটা জানা আছে কি? আদৌ কি এই নিয়ম মানার কোনও প্রয়োজনীয়তা আছে?

Cough Syrup: কাশির সিরাপ খেয়েই জল খাওয়া কি ভাল না খারাপ?
| Updated on: Sep 02, 2024 | 6:47 PM
Share

বর্ষাকাল মানে ঋতু পরিবর্তনের সময়, এই সময় হালকা ঠান্ডা লাগা, খুক খুক কাশি, সর্দি লেগেই আছে। আর কাশি হলে তাকে সারাতে কাশির সিরাপ তো খেতেই হবে। আর কাশির সিরাপ খেলেই তার পর অন্তত ২০ মিনিট কোনও জল খাওয়া যাবে না। ছোটবেলা থেকেই এই কথা শুনে আসছি আমরা। এদিকে কাশির সিরাপ খেলেই খালি জল খেতে ইচ্ছে করে। কিন্তু কাশির সিরাপ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খেলে ঠান্ডা লেগে যায়। তাই সঙ্গে সঙ্গে জল খেতে বারণ করা হয়। তবে কেন এই নিয়ম সেটা জানা আছে কি? আদৌ কি এই নিয়ম মানার কোনও প্রয়োজনীয়তা আছে?

বিশেষজ্ঞদের মতে কাশির সিরাপের মধ্যে থাকা রাসায়নিক যৌগ পেটের মধ্যে যাওয়ার পরে কাজ শুরু করে। তার ফলে আমাদের কাশি কমে। তবে স্থানীয়ভাবে সেই ওষুধ গলাতেও কাজ করে। আসলে গলায় যেখানে কফ জমে থাকে সেখান থেকে ওষুধ নীচে যাওয়ার সময়ে ওষুধের খানিকটা সেখানেই লেগে রয়ে যায়। যা প্রাথমিক ভাবে ওই গলায় কাজ শুরু করে। তাই কাফ সিরাপ খাওয়ার পরে ২০ থেকে ৩০ মিনিট জল খেতে বারণ করেন অনেকেই।

কিন্তু অনেকের মতে আবার ওষুধ কেবল পেটে পৌঁছনোর পরেই কাজ শুরু করে। কোনও ভাবেই ওষুধ গলায় কোনও কাজ করে না। এই দাবি ভিত্তিহীন। তাই কাশির সিরাপ খাওয়ার পরে জল খাওয়াই যায়। এতে কোনও ক্ষতি নেই।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!