AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lipstick Side Effects: গর্ভবতী অবস্থায় লিপস্টিক মাখলেও তা খেয়ে ফেললে কতটা ক্ষতি হতে পারে? সবিস্তারে জেনে নিন…

জানেন কী, লিপস্টিকের রং যত ডার্ক হবে, তাতে তত বেশি মাত্রায় মেটাল ব্যবহার করা হয়। খাবার আগে টিস্যু দিয়ে লিপস্টিক মুছে নিয়ে তারপর খাবার খান।

Lipstick Side Effects: গর্ভবতী অবস্থায় লিপস্টিক মাখলেও তা খেয়ে ফেললে কতটা ক্ষতি হতে পারে? সবিস্তারে জেনে নিন...
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 7:15 AM
Share

যে কোনও নারীর সাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ লিপস্টিক। অফিস হোক বা ডেটিং নাইট, লিপস্টিক ছাড়া বাড়ির বাইরে পা রাখেন এরকম নারীর সংখ্যা সত্যিই হাতে গোনা। তবে, লিপস্টিকের বেশ কিছু ক্ষতিকারক দিক রয়েছে। যদি তা আবার প্রেগন্যান্সির সময় ব্যবহার করা হয়। এটি সরাসরি আপনার হজম ক্ষমতায় প্রভাব ফেলে। খাবারের সঙ্গে এটি আপানর শরীরে প্রবেশ করে নানা ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেনে নিন আপনার লিপস্টিকে কী কী উপাদান আছে।

ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম যে লিপস্টিকে আছে, তা ব্যবহার না করাই ভাল। এগুলি শরীরে প্রবেশ করলে নানা ধরণের ক্ষতি করতে পারে। এমনকী, বেশ কয়েক বছর পরেও এগুলো শরীরে জমে থেকে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই লিপস্টিক কেনার সময় দেখে নিন তাতে যেন এই উপাদানগুলি না থাকে।

Pregnant Woman Lipstick

বেশিরভাগ লিপস্টিকেই মজুত থাকে সীসা ও প্যারাবেন। সীসা শরীরের জন্য বেশ ক্ষতিকর। এতে দুশ্চিন্তা ও হার্টের সমস্যা হতে পারে। লিপস্টিকগুলিতে প্রচুর প্রিজারভেটিভ রয়েছে যা ক্ষতিকারক। যদি তাদের পরিমাণ বেশি হয় তবে ক্যান্সারের সমস্যা হতে পারে। বিশেষ করে প্যারাবেন থেকে ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। মহিলাদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

গর্ভাবস্থায় যেহেতু ভ্রুণ থেকে একটি শিশু নারী শরীরে বেড়ে ওঠে, তাই এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এমনিতেই গর্ভাবস্থায় যে কোনও প্রসাধনী সামগ্রী ক্রয় করার আগে সেগুলি ‘BPA মুক্ত’, ‘সুগন্ধি মুক্ত’, ‘DEA ছাড়া’, ‘প্যারাবেন মুক্ত’, ‘কোনওরকম ফ্যাথালেট ছাড়া’ কি না, তা দেখে নেওয়া প্রয়োজন। আর বিশেষ করে লিপস্টিক কেনার ক্ষেত্রে কম দামি লিপস্টিক ব্যবহার করা এরিয়ে চলুন। সঙ্গে লিপস্টিক পরে খাওয়ার না খাওয়াই ভালো।

কী করবেন:

জানেন কী, লিপস্টিকের রং যত ডার্ক হবে, তাতে তত বেশি মাত্রায় মেটাল ব্যবহার করা হয়। খাবার আগে টিস্যু দিয়ে লিপস্টিক মুছে নিয়ে তারপর খাবার খান। তারপর মুখ ধুয়ে আবার না হয় লিপস্টিক পরবেন। ঠোঁটে সরাসরি লিপস্টিক না ব্যবহার করে লিপ প্রাইমার বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতেও ক্ষতিকারক উপাদাণ শরীরে প্রবেশের সম্ভাবনা খানিকটা কমে।

আরও পড়ুন: Headache in Children: আপনার সন্তান কি প্রায়শই মাথার যন্ত্রণার অভিযোগ করে? এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না

আরও পড়ুন: Christmas foods: উত্‍সবের দিনেও সুস্থ ও ফিট থাকতে এড়িয়ে চলুন এই ৫ অস্বাস্থ্যকর খাবার! ওজনও থাকবে নিয়ন্ত্রণে

আরও পড়ুন: Antacid Side Effects: বুক জ্বালা হলেই অ্যান্টাসিড খেয়ে নেওয়ার অভ্যেস বদলে ফেলুন, নইলে বাড়বে মৃত্যুর আশঙ্কা…

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!