AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Wedding Mishap: পাত্র ঘোড়ায় বসতেই গুলি চালাল ‘দিগভ্রষ্ট’ বরকর্তা, তারপর যা হল…

UP Wedding Mishap: গুলির বিকট শব্দে  আতঙ্কিত হয়ে পড়ে নিরীহ ঘোড়াটি। ভিড়ের মাঝখান থেকে পালানোর জন্য সে লাফালাফি শুরু করে। এদিকে, কার্তুজের টুকরোও মাটিতে ধাক্কা খেয়ে উপস্থিত অতিথিদের গায়ে ছিটকে লাগে।

UP Wedding Mishap: পাত্র ঘোড়ায় বসতেই গুলি চালাল 'দিগভ্রষ্ট' বরকর্তা, তারপর যা হল...
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 12:37 PM
Share

নয়ডা: বিয়ে করতে যাচ্ছে বাড়ির বড় ছেলে। তাই জাকজমকের কোনও অভাব রাখা হয়নি। ঘোড়ায় ওঠার আগেই প্রথা মেনে বন্দুক দিয়ে গুলিও (Gun Fire) চালানো হয়েছিল। তবে একটা বন্দুকের গুলিই যে এমন বিপত্তি ডেকে  আনবে, তা কল্পনাও করতে পারেননি আমন্ত্রিতরা। মাটিতে গুলি লেগেই তা ছিটকে যায় আমন্ত্রিতদের গায়ে। এদিকে, গুলির শব্দ হতেই ঘোড়ার লাফালাফিতে আহত হন পাত্রপক্ষের তরফে ছয়জন। এরমধ্যে এক বছরের শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায় (Greater Noida)।

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে গ্রেটার নয়ডার বাদলপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রীতি মেনেই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার কথা ছিল পাত্রের। বরযাত্রীরাও সকলেই উপস্থিত ছিলেন। বাজনা বাজিয়ে শুরু করা হচ্ছিল বরের যাত্রার, সেই সময়ই আমন্ত্রিত এক ব্যক্তি শূন্যে গুলি চালানোর বদলে ভুলবশত মাটির দিকে তাক করেই গুলি চালান।

গুলির বিকট শব্দে  আতঙ্কিত হয়ে পড়ে নিরীহ ঘোড়াটি। ভিড়ের মাঝখান থেকে পালানোর জন্য সে লাফালাফি শুরু করে। এদিকে, কার্তুজের টুকরোও মাটিতে ধাক্কা খেয়ে উপস্থিত অতিথিদের গায়ে ছিটকে লাগে। গোটা ঘটনায় এক বছরের শিশু সহ মোট ছয়জন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

উত্তর প্রদেশে যেকোনও উৎসব বা উদযাপনের জন্য গুলি চালনা নিষিদ্ধ। সেই নিয়ম ভাঙার জন্যই বরপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যে ব্যক্তি গুলি চালিয়েছিলেন, তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক