AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Strike: আগামিকাল ব্যাঙ্ক ধর্মঘট, ফের কবে খুলবে ব্যাঙ্ক?

Bank Strike Update: ব্যাঙ্কের কর্মীদের দীর্ঘদিনের দাবি, পাঁচদিনের কর্মদিবস। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি তাদের। এর বদলে সোমবার থেকে শুক্রবার কাজের সময় ৪০ মিনিট করে বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল সরকারের কাছে।

Bank Strike: আগামিকাল ব্যাঙ্ক ধর্মঘট, ফের কবে খুলবে ব্যাঙ্ক?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Sep 10, 2026 | 8:43 PM
Share

নয়া দিল্লি: সপ্তাহ শেষ থেকে নতুন সপ্তাহের শুরু, ব্যাঙ্কের কোনও কাজ থাকলে কপালে চরম ভোগান্তি রয়েছে। আগামিকাল, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। এর জেরে দেশ জুড়েই ব্যাহত হবে ব্যাঙ্কিং পরিষেবা। এটিএম, ইউপিআই লেনদেনেও কি প্রভাব পড়বে?

কী কী পরিষেবা পাওয়া যাবে না?

ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কর্মীরা। এই ধর্মঘট পিছিয়ে দেওয়ার কথা হলেও, সরকার ও ব্যাঙ্ক কর্মীরা সম্মতিতে না আসায় ব্যাঙ্ক ধর্মঘট জারি রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে ইউনিয়ন। এর জেরে আগামিকাল দেশের প্রায় সর্বত্রই ব্যাঙ্ক পরিষেবা প্রভাবিত হবে। ব্যাঙ্কে কোনও দরকারি কাজে গেলে, তা না হওয়ারই সম্ভাবনা বেশি। টাকা জমা দেওয়া বা তোলা, চেক ক্লিয়ারেন্স, ঋণ সংক্রান্ত এবং কেওয়াইসি পরিষেবা পাওয়া যাবে না।

তবে ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এটিএম এবং ইউপিআই পরিষেবা চালু থাকবে।  চলবে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাও।

কেন ধর্মঘট?

ব্যাঙ্কের কর্মীদের দীর্ঘদিনের দাবি, পাঁচদিনের কর্মদিবস। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি তাদের। এর বদলে সোমবার থেকে শুক্রবার কাজের সময় ৪০ মিনিট করে বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল সরকারের কাছে। তবে এখনও সেই প্রস্তাবে সম্মতি দেয়নি সরকার। এবার পাঁচদিন কর্মদিবসের দাবিতেই ধর্মঘটে নামছে ব্যাঙ্ক কর্মীরা। যদি দাবি পূরণ না হয়, তাহলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসার হুমকিও দিয়েছে ব্যাঙ্ক কর্মীরা।

মঙ্গলবারের আগে খুলবে না ব্যাঙ্ক!

এদিকে, ধর্মঘটের কারণে আগামিকাল যেমন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তেমনই ১২ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার পড়ায়, ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ব্যাঙ্ক ছুটি থাকেই। সোমবার, ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে একাধিক রাজ্যেই ব্যাঙ্ক ছুটি রয়েছে। ফলে একটানা চারদিন ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে না। অনেক রাজ্যে আবার মঙ্গলবার ছুটি দেওয়া হয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে। এর ফলে মঙ্গলবার থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে। একটানা এতদিন বন্ধ থাকায় ব্যাঙ্কে দরকারি কাজ থাকলে, সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

Follow Us