Kota Accident: রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ৮
প্রাথমিক খবর অনুযায়ী, দ্রুতগতিতে চলার সময় বাসটি আচমকাই চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়।

কোটা (রাজস্থান): রাজস্থানের কোটার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় অন্তত পক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। শনিবার সকালে করাড়িয়া এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক খবর অনুযায়ী, দ্রুতগতিতে চলার সময় বাসটি আচমকাই চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া বাসটিকে সোজা করা হয়। এরপর বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনার নির্দিষ্ট কারণ তদন্তের পরেই নিশ্চিত হওয়া