AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool MP Mahua Moitra: বিমানে চোর চোর স্লোগান, নিজেই এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট মহুয়ার

Chor Chor Slogans raised against Trinamool MP Mahua Moitra: এক্স হ্যান্ডেলে মহুয়া লিখছেন, “আজ আমি সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলাম। আমি নিজের সিটেই ছিলাম। ৪-৬ জন লোকের একটি দল বিমানে উঠে আমার দিকে কুরুচিকর ভাবে তাকায়। তারপরই বিমানের পিছনের দিকে চলে যায়। বিমানটি অবতরণের পর দরজা খোলার ঠিক আগে তাঁরা স্লোগান দিতে থাকেন।”

Trinamool MP Mahua Moitra: বিমানে চোর চোর স্লোগান, নিজেই এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট মহুয়ার
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit: Social Media
| Edited By: | Updated on: May 07, 2026 | 6:41 PM
Share

দিল্লি: জয় শ্রী রাম স্লোগান শুনতে হয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের মুখে পড়েছে খোদ অভিষেকও। এবার তৃণমূলের দাপুটে সাংসদ মহুয়া মৈত্রকে দেখেই ‘চোর চোর’ স্লোগান। তাও আবার বিমানে। আর সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জামালেন মহুয়া। সেখানেই গোটা ঘটনার বিবরণও দেন। 

সেখানেই দেখা যাচ্ছে বেশ কিছু ব্যক্তি বিমানের মধ্যে দাঁড়িয়ে প্রথমে জয় শ্রী রাম স্লোগান দিচ্ছেন। লাগাতার জয় শ্রী রাম স্লোগানের মধ্যে ‘তৃণমূলের সবাই চোর’ বলেও স্লোগানও দেওয়া হয়। ঘটনায় বিমানের মধ্যে চাপা উত্তেজনাও তৈরি হয়। অনেক যাত্রীই অবাক চোখে কী হচ্ছে তা দেখতে থাকেন। পুরো ঘটনার বিবরণ পোস্টে দিয়েছেন মহুয়া। 

এক্স হ্যান্ডেলে মহুয়া লিখছেন, “আজ আমি সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলাম। আমি নিজের সিটেই ছিলাম। ৪-৬ জন লোকের একটি দল বিমানে উঠে আমার দিকে কুরুচিকর ভাবে তাকায়। তারপরই বিমানের পিছনের দিকে চলে যায়। বিমানটি অবতরণের পর দরজা খোলার ঠিক আগে তাঁরা স্লোগান দিতে থাকেন।” মহুয়ার দাবি এটা কোনওভাবেই নাগরিক ক্ষোভ নয়। তিনি বলছেন, যা করা হয়েছে তা স্পষ্টতই হয়রানির সামিল। এতে তাঁর নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে বলে মনে করছেন তিনি। এই আচরণের জন্য কোনওভাবেই যাতে ওই ব্যক্তিদের রেহাত করা না হয় তার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ট্যাগও করেছেন  তিনি। এদের খুঁজে বের করে নাম প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁদের ‘নো ফ্লাই লিস্টে’ ঢোকানোরও দাবি তুলেছেন তিনি। একইসঙ্গে এক্সের পোস্টে ট্যাগ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদবকেও। 

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ