AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee’s Bungalow: যেন এক বৃত্ত সম্পূর্ণ! ১১ বছর পর মুকুলের সেই ঠিকানাতেই উঠলেন মমতা

CM Mamata Banerjee: এরপর থেকে দিল্লি এলে অভিষেকের বাংলোতেই থাকতেন তৃণমূলনেত্রী। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরও দিল্লিতে নিজের ঠিকানা ছাড়েননি মুকুল। এমনকী, এক সময়ের মমতার বাসস্থানের ঠিকানায় ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর বঙ্গ বিজেপির ১৮ জন সাংসদের ছবি বাংলোর বাইরের পাঁচিলে টাঙিয়ে দেন তিনি। তোলা হয় বিজেপির পতাকা। লাগানো হয় নরেন্দ্র মোদী,অমিত শাহের ছবি।

Mamata Banerjee's Bungalow: যেন এক বৃত্ত সম্পূর্ণ! ১১ বছর পর মুকুলের সেই ঠিকানাতেই উঠলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 8:58 PM
Share

নয়া দিল্লি: ১৮১ সাউথ এভিনিউ। রাজধানী দিল্লিতে এক সময় এই ঠিকানাতেই দীর্ঘদিন থাকতেন মুকুল রায়। ঠিক তার পাশেই রয়েছে ১৮৩ নম্বর বাংলো। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা। এখন ১৮৩ এবং ১৮১ পাশাপাশি দুটো বাংলোর নেমপ্লেটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এর মধ্যে এই ১৮১-এর বাংলোতেই থাকবেন মমতা। বর্তমানে মুকুল রায় রাজনীতি থেকে অনেক দূরে। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। তবে জানা যাচ্ছে, আপাতত মমতা এবার উঠছেন মুকুলেরই বাংলোয়।

মুকুল রায় যখন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড, রাজ্যসভার সাংসদ, দলনেতা, এই সময় মুকুলের বাড়িতেই দিল্লি সফরে এসে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নদী থেকে বয়ে গিয়েছে অনেক জল। এরপর মুকুল রায়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরে তৃণমূলের। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ১৮১ থেকে মমতার ব্যবহৃত সব জিনিস কার্যত বাক্স-প্যাটরা বেঁধে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের বাংলো ১৮৩-তে। সেই ছবি এখনও সকলের মনে গেঁথে আছে।

Untitled Design (99)

এই সেই বাংলো

Untitled Design (98)

এরপর থেকে দিল্লি এলে অভিষেকের বাংলোতেই থাকতেন তৃণমূলনেত্রী। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরও দিল্লিতে নিজের ঠিকানা ছাড়েননি মুকুল। এমনকী, এক সময়ের মমতার বাসস্থানের ঠিকানায় ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর বঙ্গ বিজেপির ১৮ জন সাংসদের ছবি বাংলোর বাইরের পাঁচিলে টাঙিয়ে দেন তিনি। তোলা হয় বিজেপির পতাকা। লাগানো হয় নরেন্দ্র মোদী,অমিত শাহের ছবি।

Untitled Design (97)

২০১৯-এ বিজেপি বাংলায় ১৮টি আসন জেতার পর ১৮১ সাউথ এভিনিউতে মুকুল রায়ের বাড়ি বিজেপি সাংসদদের ছবি দিয়ে সাজানো হয়েছিল

দিল্লি সফরে এলে অভিষেকের ঠিকানায় এতদিন থাকতেন মমতা। তখন প্রতিবেশী মুকুলের বাড়ির দিকে মুখ ফিরিয়েও দেখতেন না। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে জেতেন মুকুল। ঘটনা পরম্পরায় আবার ফিরে যান তৃণমূলে। আর তখনই দিল্লির এই বহু পুরনো ঠিকানা ছাড়তে হয় মুকুল রায়কে।

Untitled Design (96)

মুকুল রায় ফের তৃণমূলে ফিরে আসার পর মমতা অভিষেকের ছবিও ফিরে আসে।

এর পর দীর্ঘদিন এই বাংলো অন্য রাজনৈতিক দলের সাংসদদের কাছে ছিল। সম্প্রতি, তৃণমূলের সংসদীয় দলের তরফে রাজ্যসভার চেয়ারম্যানের অফিসে অনেক আবেদন-নিবেদন, তদ্বির করে ফের ১৮১-র এই সাউথ এভিনিউ তথা মুকুলের পুরনো বাড়ির চাবি নিজেদের হাতে নিয়েছে তৃণমূল। সাজিয়ে গুছিয়ে এবার তৃণমূল নেত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে আবেগ জড়িত পুরনো বাংলোতে।

আজ ফের যখন মমতার কনভয় ১৮১ প্রবেশ করছে, তখন অসুস্থ মুকুল রায় রাজনীতি থেকে অন্তরালে। হাসপাতালের বেডে শুয়ে তিনি। কেউ খোঁজও নেয় না রাজনীতির এই চাণক্যের, অন্তত তেমনটাই দাবি করেছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু। তবে, নিঃসন্দেহে মমতার জন্য এই ঠিকানা সম্পূর্ণ করল ইতিহাসের এক বৃহৎ বৃত্ত তা মনে করছে রাজনৈতিক মহল।

Follow Us