Rahul Gandhi: বিজেপি নেতারা বাড়িতে গিয়ে প্রশ্ন করলে এই উত্তরই পাবেন…, সংসদে বড় মন্তব্য রাহুল গান্ধীর
Rahul Gandhi in Parliament: সংসদে রাহুল গান্ধী বলেন, "আমরা প্রথম থেকে ছাত্র আন্দোলনে সমর্থন করেছি। দেশের ভবিষ্যৎ প্রজন্ম রাস্তায় নেমেছিল। বিজেপির সাংসদরাও যদি তাঁদের ছেলে-মেয়েদের গিয়ে প্রশ্ন করেন, তবে তারাও এই আন্দোলনে সম্মতি জানাবে। এই আন্দোলনে কোনও ভুল ছিল না।"

সংসদে বক্তব্য রাহুল গান্ধীর।Image Credit: Sansad TV
নয়া দিল্লি: নিট প্রশ্নফাঁস নিয়ে দিল্লিতে আন্দোলন থামলেও, বিক্ষোভের আঁচ পৌঁছেছে সংসদের অন্দরে। নিট ইস্যু নিয়ে গত সপ্তাহ থেকেই উত্তাল সংসদ। আজ, বুধবার (২৯ জুলাই) প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে বক্তব্য রাখেন লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বললেন, “ছাত্রদের আন্দোলন হিংসাত্মক ছিল না, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারীদের নিয়ে গর্বিত দেশ। এমনকী, বিজেপি নেতাদের ছেলে-মেয়েরাও এই আন্দোলনকে সমর্থন করেছেন।”
এ দিন রাহুল গান্ধী বলেন-
- কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পিকার ওম বিড়লার কাছে অনুরোধ করেন যে রাহুল গান্ধীর ব্যবহার করা অসংসদীয় শব্দ যেন বাদ দিয়ে দেওয়া হয়। এনডিএ সাংসদদের চুপ থেকে রাহুল গান্ধীকে বলার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।
- রাহুলের এই মন্তব্য ঘিরেই সংসদে তীব্র আপত্তি ওঠে। বিজেপি সাংসদ কিরেণ রিজিজু বলেন যে অসংসদীয় শব্দ ব্যবহার করছেন রাহুল গান্ধী। তিনি এই শব্দ ব্যবহার না করলে, কেউ আপত্তি জানাত না। কিন্তু রাহুল গান্ধী পড়ুয়ার দোহাই দিয়ে অসংসদীয় শব্দ বলছেন।
- রাহুল বলেন, পড়ুয়ারা সত্যের পিছনে ছোটে। একটা শ্রেণি হল পড়ুয়া, দ্বিতীয় শ্রেণি হল ইডিয়ট। আর তৃতীয় শ্রেণি হল অন্ধভক্ত, যারা এই ইডিয়টদের অনুসরণ করে।
- ছাত্র-ছাত্রীদের সঙ্গে আমার যে কথা হয়েছে, তা দিয়েই বক্তব্য শুরু করা উচিত। পড়ুয়া বলতে কী বোঝায়, তখন ওই ছাত্রী জবাব দিয়েছিল যে পড়ুয়া তারাই যাদের মুক্ত হৃদয় আছে। পড়ুয়া তারাই যারা প্রথম থেকে স্বীকার করে যে তারা সব জানে না। নতুন জিনিস শিখতে চায়। তারা বোঝে যে পৃথিবী বদলাচ্ছে, জ্ঞানও বদলাচ্ছে তার সঙ্গে। পড়ুয়ারা জানে যে তারা সত্যিটা জানে না। ওই ছাত্রী বলে যে আরও একটা দল বা অংশ আছে, যারা বিশ্বাস করে যে তারা সব জানে। জ্ঞান তাদের অন্তর থেকে আসে। তারা অ্যারোগেন্ট, কারোর কথা শোনে না। নিজেদের ভগবান মনে করে। আমি বললাম, তুমি তাদের কী বলো? ওঁ বলল, ইডিয়ট।
- বিজেপির সাংসদরাও যদি তাঁদের ছেলে-মেয়েদের গিয়ে প্রশ্ন করেন, তবে তারাও এই আন্দোলনে সম্মতি জানাবে। এই আন্দোলনে কোনও ভুল ছিল না।
- আমরা প্রথম থেকে ছাত্র আন্দোলনে সমর্থন করেছি। দেশের ভবিষ্যৎ প্রজন্ম রাস্তায় নেমেছিল। ছাত্র আন্দোলনকে গোটা দেশ সমর্থন করেছে।
Follow Us
