AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘Cycle Wali Chai’: দিনে ছাত্র, রাতে চাওয়ালা! কোচিং ফি দিতে অজয়ের লড়াইকে কুর্নিশ নেটদুনিয়ার

Inspirational Story: ইনদওরে গেলে দেখা মিলবে সাইকেলে করে চা বিক্রি করা অজয়ের। চা বিক্রি করেই নিজের টিউশন ফি জোগাড় করেন আদিবাসী এই যুবক।

'Cycle Wali Chai': দিনে ছাত্র, রাতে চাওয়ালা! কোচিং ফি দিতে অজয়ের লড়াইকে কুর্নিশ নেটদুনিয়ার
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 4:37 PM
Share

ইনদওর: জীবন সব সময় মসৃণভাবে চলে না। সফল হতে পেরোতে হয় কঠিন সময়। জীবনের কঠিন সময়ে লড়াই চিনিয়ে দেয় তাঁর চরিত্র। ঠিক যেমন দিয়েছে অজয় নামের এক যুবকের। পরিবারের অবস্থা সচ্ছল নয় অজয়ের। এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কোচিং ফি দেওয়ার সামর্থ্য নেই তাঁর পরিবারের। কোচিং ফি জোগাড় করতে নিজেই উপার্জনের পথ খুঁজে নিয়েছেন তিনি। দিনের বেলায় পড়াশোনা করেন তিনি। রাতে বিক্রি করেন চা। চা বিক্রির জন্য কোনও দোকান নেই তাঁর। সাইকেলে করে ঘুরে ঘুরেই চা বিক্রি করেন তিনি। সাইকেলে করে অজয়ের চা বিক্রির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে অজয়ের জীবন সংগ্রামের কাহিনি শুনে মন গলেছে। নেটিজেনদের। তাঁরা অজয়কে কুর্ণিশও জানিয়েছেন।

গোবিন্দ গুর্জর নামের এক সাংবাদিক নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সাইকেলে করে অজয়ের চা বিক্রির ভিডিয়ো। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন অজয়ের জীবন সংগ্রামের কাহিনি। সেই ভিডিয়ো আপলোড করে লেখা হয়েছে, ‘সাইকেলওয়ালার চা’। সেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যা বেলার ব্যস্ত রাস্তা। সেই রাস্তার মধ্যে দিয়েই সাইকেল চালাচ্ছেন অজয়। তাঁর সাইকেলের পিছনে লাগানো চায়ের কেটলি। সাইকেলে ঘুরে ঘুরেই শহরের বিভিন্ন প্রান্তে চা বিক্রি করেন তিনি। ভিডিয়োর শেষে দেখা গেল, সাইকেল থেকে নেমে এক ব্যক্তিকে ভাঁড়ে করে চা দিলেন তিনি।

জানা গিয়েছে, অজয়ের বাড়ি মধ্য প্রদেশের ইনদওরে। ইনদওরে গেলে দেখা মিলবে সাইকেলে করে চা বিক্রি করা অজয়ের। চা বিক্রি করেই নিজের টিউশন ফি জোগাড় করেন আদিবাসী এই যুবক। অজয়ের লড়াই কে কুর্নিশ জানিয়েছে নেটদুনিয়া। ওই ভিডিয়োতে প্রচুর মানুষ মন্তব্য করেছেন। অজয় ভবিষ্যতে খুব সফল হোক এই কামনাও করেছেন।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে