AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brij Bhushan Singh: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ সিং!

Wrestlers Harassment Case: আগেই পকসো মামলা প্রত্যাহার করা হয়েছিল। নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় দিল্লি পুলিশ রিপোর্ট দিয়েছিল যে এই মামলা যেন খারিজ করে দেওয়া হয়। দিল্লি আদালতও সেই রিপোর্ট গ্রহণ করে এবং মামলা খারিজ করে দেয়।

Brij Bhushan Singh: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ সিং!
ব্রিজ ভূষণ সরণ সিং।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 03, 2026 | 11:27 AM
Share

নয়া দিল্লি: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় মুক্তি পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং (Brij Bhushan Singh)। আগে থেকেই জামিনে মুক্ত ছিলেন ব্রিজভূষণ সিং। সোমবার ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংকে যৌন হেনস্থার মামলায় নির্দোষ ঘোষণা করে দিল্লির রাউজ এভিনিউ কোর্টের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানোয়ার।

২০২৩ সালে কুস্তিগীর বীনেশ ফোগট প্রথম অভিযোগ তোলেন ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে। এরপরই একের পর এক কুস্তিগীর মুখ খোলেন। দিল্লিতে প্রতিবাদেও বসেন অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ার মতো কুস্তিগীররা।

বীনেশ ও বাকি কুস্তিগীরদের অভিযোগ ছিল, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ একাধিক মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেছেন। এর মধ্যে অনেক নাবালিকা কুস্তিগীরও ছিল।

ভারতীয় কুস্তি ফেডারেশনের অফিস, ব্রিজভূষণ সিংয়ের সাংসদ বাংলো এবং বিদেশে সফর চলাকালীনও একাধিক মহিলা কুস্তিগীরকে তিনি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে চার্জশিট দায়ের করেছিল দিল্লি পুলিশ।

আগেই পকসো মামলা প্রত্যাহার করা হয়েছিল। নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় দিল্লি পুলিশ রিপোর্ট দিয়েছিল যে এই মামলা যেন খারিজ করে দেওয়া হয়। দিল্লি আদালতও সেই রিপোর্ট গ্রহণ করে এবং মামলা খারিজ করে দেয়।

এদিন ব্রিজভূষণকে আদালতও নির্দোষ বলে ঘোষণা করল। তাঁর বিরুদ্ধে সমস্ত অপরাধমূলক মামলার নিষ্পত্তি হয়ে গেল।  ব্রিজভূষণের পাশাপাশি ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমার-কেও এদিন নির্দোষ বলে ঘোষণা করেছে রাউজ এভিনিউ কোর্ট। তিনিও আগে থেকেই জামিনে মুক্ত ছিলেন।

রায় ঘোষণার পরই ব্রিজভূষণ বলেন, “আমি প্রথমদিন থেকে বলেছিলাম যে এই অভিযোগগুলি যদি সত্যি হয়, তাহলে আমি নিজে ফাঁসি দেব। আমি খুব খুশি যে আজ নির্দোষ প্রমাণিত হয়েছি। এর থেকে বেশি কিছু বলতে পারব না।”

Follow Us