AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Protest: জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বিক্ষোভ দেখাতে পারবেন ১১ জন, সিজেপিকে কড়া বার্তা দিল্লি পুলিশের

Delhi Police on CJP Protest: আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জমায়েতের ডাক দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভোটে কারচুপির অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে দিল্লি পুলিশ সাধারণ মানুষকে ওই কর্মসূচিতে অংশ না নেওয়ার আবেদন জানিয়েছে।

Delhi Protest: জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বিক্ষোভ দেখাতে পারবেন ১১ জন, সিজেপিকে কড়া বার্তা দিল্লি পুলিশের
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Oct 16, 2026 | 12:07 AM
Share

নয়া দিল্লি: ভোটে কারচুপির অভিযোগে ফের আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party)। ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু সেই কর্মসূচিতে সাধারণ মানুষকে যোগ না দেওয়ার আবেদন জানাল দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশের তরফে কড়া বার্তা, জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সর্বোচ্চ ১১ জনের একটি দলকে উপযুক্ত জায়গায় কর্মসূচি পালনের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। তবে বড় জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে, দিল্লি হাইকোর্টও আন্দোলন বন্ধের নির্দেশ দেয়নি। বরং আইন মেনে জমায়েত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে পুলিশকে।

মাত্র ১১ জনকে নিয়ে প্রতিবাদের প্রস্তাব পুলিশের

আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জমায়েতের ডাক দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভোটে কারচুপির অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে দিল্লি পুলিশ সাধারণ মানুষকে ওই কর্মসূচিতে অংশ না নেওয়ার আবেদন জানিয়েছে।

পুলিশের বক্তব্য, কনট প্লেস এবং সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ১১ জনের একটি দলকে সেন্ট্রাল পার্কের উপযুক্ত জায়গায় কর্মসূচি পালনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে পুলিশ। জাতীয় পতাকা প্রদর্শন, বহন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে যথাযথ মর্যাদা ও নিয়ম মেনে চলার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

 বন্ধ সেন্ট্রাল পার্ক

পুলিশের দাবি অনুযায়ী, বর্তমান নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)। প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার নেহা যাদব জানান, এনডিএমসি নিজেই পুলিশকে জানিয়েছে যে, শুক্রবার ও শনিবার পার্ক বন্ধ থাকবে। পাশাপাশি, ওই এলাকায় কোনও ধরনের জমায়েত যাতে না হয়, সেই ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, কনট প্লেস এবং আশপাশের এলাকার ব্যবসায়ী সংগঠনগুলিও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উৎসবের মরশুমে বেআইনি জমায়েত এবং বিশৃঙ্খলার কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাঁরা পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন দীপকে। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আন্দোলনকারীদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে। দীপকের বক্তব্য, গত ১০-১৫ দিন ধরে দিল্লির রাস্তায় আন্দোলন করছেন ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। তাঁদের টেনেহিঁচড়ে আটক করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা আন্দোলনে যোগ দেওয়ার পর তাঁদেরও আটক করা হয়েছে।

Follow Us