ককরোচ জনতা পার্টি
Cockroach Janta Party – ককরোচ জনতা পার্টি
আত্মপ্রকাশ করেছিল সমাজমাধ্যমে। ঈষৎ কৌতুকমিশ্রিত এক পোস্টে। সেই ককরোচ জনতা পার্টি (সিজেপি) এখন হয়ে উঠেছে দেশের ‘জেন জ়ি’ প্রতিবাদের অন্যতম মঞ্চ। সংগঠনের প্রধান মুখ তিন জন— প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। নিজেদের ‘অরাজনৈতিক’ বলে দাবি করা এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন এসএফআই, আইসার মতো বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-নেত্রীরাও। যেমন এসএফআই-এর ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, আইসার নেহা বোরাদের বিভিন্ন সময়ে সিজেপির কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে। ২০২৬ সালে নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন দিয়ে এই সংগঠনের পরিচিতি তৈরি হয় দেশে। দিল্লির যন্তর মন্তরে তাদের লাগাতার আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন ধর্মেন্দ্র প্রধান। দেশের সরকারি স্কুলগুলির পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি। শুরু করে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি। তবে সেই কর্মসূচি শুধু বিজেপি বা এনডিএ-শাসিত রাজ্যগুলিতেই কেন সীমিত, তা নিয়েও প্রশ্ন ওঠে। আলোচনা-সমালোচনার মাঝেই ২০২৬ সালের অক্টোবরে দেশের নির্বাচন ব্যবস্থায় সংস্কারের দাবিতে ফের পথে নামে সিজেপি। ফের শুরু করে আন্দোলন। তোলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। সিজেপির পর পর এই কর্মসূচিগুলি অস্বস্তিতে ফেলে কংগ্রেসকেও। নিট প্রশ্নফাঁস পর্বে দেশের ছাত্র-যুবদের মন জিততে রাহুল গান্ধী ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি শুরু করেন। কিন্ত বিরোধী পরিসরে সিজেপির জনপ্রিয়তা প্রশ্ন তুলে দেয় রাহুলের কর্মসূচির গ্রহনযোগ্যতা নিয়ে। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও সিজেপির আগে থেকেই সুর চড়িয়ে আসছিল কংগ্রেস। সিজেপি আসরে নামার পরে তাদের প্রতি সংহতি জানালেও বিরোধী জোটকে সঙ্গে নিয়ে নিজেদের সমান্তরাল প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে হয় কংগ্রেসকে।
Read MoreCJP protest in Delhi: লোহার গেট বেয়ে উঠে পুলিশি ব্যারিকেড টপাকাচ্ছিলেন, ফের আটক দিল্লিতে সৌরভ-আশুতোষরা
News delhi Protest: এ দিন, অভিজিৎ দীপকে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে। একটি লোহার গেট ও পুলিশি ব্যারিকেট টপকাচ্ছেন ককরোচ পার্টির সদস্যরা। তাঁদের হাতে রয়েছে দেশের জাতীয় পতাকা। এরপরই পুলিশ এসে একে একে আটক করে তাঁদের।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 10:24 am
CJP Protest: পুলিশকেই জানাতে হবে আন্দোলনের তারিখ-সময়, ২৪ ঘণ্টার ডেডলাইন সিজেপির
CJP Meet Delhi Police: পুলিশের হাতে আন্দোলনের সময় ও তারিখ ছেড়ে দিলেও সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছেন সিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বিষয়ে আশুতোষ রাঙ্কা বলেন, "আন্দোলনের তারিখের দাবি নিয়ে আমরা দিল্লি পুলিশের কাছে যাচ্ছি। দিল্লি পুলিশই আমাদের তারিখ দেবে। আর যদি না দেয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করা হবে।"
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 11:39 am