AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এ লড়াই আমাদেরও’, করোনা মোকাবিলায় ভারতের পাশে প্রাচ্য থেকে পাশ্চাত্য

টুইট করে আমেরিকার জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান লিখেছেন, "ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আমেরিকা অত্যন্ত উদ্বীগ্ন।

'এ লড়াই আমাদেরও', করোনা মোকাবিলায় ভারতের পাশে প্রাচ্য থেকে পাশ্চাত্য
ছবি- পিটিআই
| Updated on: Apr 25, 2021 | 7:26 PM
Share

নয়া দিল্লি: করোনা (COVID) জ্বরে কাঁপছে গোটা দেশ। রাজধানীতে অক্সিজেনের হাহাকার। একাধিক রাজ্য়ের ভাঙা স্বাস্থ্য পরিকাঠামোর ছবি বারবার প্রকাশ্যে আসছে। বিভিন্ন রাজ্যে নিভছে না চিতা। সারা রাত চলছে সৎকারের কাজ। এক কথায় পরিস্থিতি ভয়াবহ। তবে এই লড়াই ভারতের একার লড়াই নয়। কয়েকদিন আগে এরকমই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বিশ্বের আরও একাধিক দেশ। তাই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে তারা।

টুইট করে আমেরিকার জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাক সুলিভান লিখেছেন, “ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আমেরিকা অত্যন্ত উদ্বীগ্ন। ভারতের এই সাহসি যুদ্ধে পাশে থাকার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।” টুইট করে মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন লিখেছেন, “ভয়ঙ্কর এই করোনা অতিমারিতে আমাদের হৃদয় পড়ে আছে ভারতেই। আমরা ভারত সরকারের সঙ্গে “কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। দ্রুত ভারতের কাছে সাহায্য পৌঁছে দেব।”

আমেরিকার সাংসদ ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তিও প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আর্জি জানিয়েছেন, যাতে অ্যাস্ট্রাজ়েনেকার করোনা টিকা মোদীর হাতে তুলে দেওয়া হয়। ভারতের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ টুইটে জানিয়েছেন, তারা যে কোনও সময়ে ভারতকে সাহায্য করতে প্রস্তুত। ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল জানিয়েছেন, এই লড়াই সকলের লড়াই। তাতে ইউরোপীয় ইউনিয়ন ভারতের পাশে আছে।

এ ছাড়াও ভারতের পাশে থাকার বার্তা এসেছে সৌদি আরব অস্ট্রেলিয়া থেকেও। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও টুইট করে ভারতের পাশে থাকার কথা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, “ভয়ানক লড়াইয়ে ভারতের পাশে আছি।”

আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত! সরকারকে ‘ফুল নম্বর’, উদাসীনতাকেই ‘ভিলেন’ বানালেন স্বাস্থ্যকর্তা

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!