AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Kalyan Banerjee Remark: ‘ওকে কেউ বলতে দেয় না…’, কল্যাণ উঠে দাঁড়াতেই কেন বললেন প্রধানমন্ত্রী?

PM Narendra Modi comment on Kalyan Banerjee: এ দিন সংসদে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখছিলেন।  সেই সময়ই হল্লা-চিৎকার করতে থাকেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লা তাঁকে থামানোর চেষ্টা করেন। নিজের আসনে বসতে বলেন।

PM Modi Kalyan Banerjee Remark: 'ওকে কেউ বলতে দেয় না...', কল্যাণ উঠে দাঁড়াতেই কেন বললেন প্রধানমন্ত্রী?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 7:43 PM
Share

নয়া দিল্লি: সংসদে প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)-র কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। আজ, বৃহস্পতিবার সংসদে বিশেষ অধিবেশনের সময়, প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় চিৎকার করে বাধা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  কৌতুক করে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “নিজের রাজ্যে উনি বলার সুযোগ পান না। তাই এখানে একটু বলছেন”।

এ দিন সংসদে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখছিলেন।  সেই সময়ই হল্লা-চিৎকার করতে থাকেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লা তাঁকে থামানোর চেষ্টা করেন। নিজের আসনে বসতে বলেন। সেই সময় প্রধানমন্ত্রী হেসে বলেন যে ওঁকে (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) কথা বলতে দিন, নিজের রাজ্যে তো কথা বলার সুযোগ পান না।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, “আরে ভাই, এনাকে বলতে দিন। ওখানে (পশ্চিমবঙ্গে) বেচারার মুখে তালা লেগে থাকে। বাংলায় কেউ ওঁকে কথা বলতে দেন না”। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রীর ওই মন্তব্য।

কেন কটাক্ষ করলেন মোদী?

২০২৫ সালেই প্রকাশ্যে আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের দ্বন্দ্ব। দুজনে প্রকাশ্যেই একে অপরকে আক্রমণ করেন। জল এতদূর গড়ায় যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরক্তি প্রকাশ করেছিলেন দুই সাংসদের দ্বন্দ্বে। শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার চিফ হুইপ পদ থেকে  ইস্তফা দেন।

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের আপত্তিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “এই বিলের বিরোধিতা করলে আমার রাজনৈতিক সুবিধা। আর সবাই মিলে একসঙ্গে চললে আমি সকলকে ধন্যবাদ জানাবো। প্রয়োজনের সরকারি খরচে ছবি ছাপিয়ে দেব। আমার কৃতিত্ব চাইনা।”

Follow Us
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন