AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah in Parliament: ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বক্তব্য রাখবেন অমিত শাহ, জানাল কেন্দ্র, তবে রয়েছে শর্ত…

Parliament Update: আজ, সোমবার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (Business advisory committee)-র বৈঠকের পর এ কথা জানিয়ে দেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানান, আলোচনার পর জবাবী বক্তৃতা দেবেন অমিত শাহ।

Amit Shah in Parliament: ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বক্তব্য রাখবেন অমিত শাহ, জানাল কেন্দ্র, তবে রয়েছে শর্ত...
সংসদে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 10, 2026 | 3:01 PM
Share

নয়া দিল্লি: দেশজুড়ে ছাত্র আন্দোলন (Student Protest) নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার। দিল্লিতে সংসদ অভিযানে ছাত্রদের উপরে যে লাঠিচার্জ, ছররা গুলি চালানো হয়েছিল, সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে জবাবের দাবিতে অনড় ছিল বিরোধীরা। এবার সেই দাবি মেনে নিল কেন্দ্র। সংসদে জবাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

আজ, সোমবার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (Business advisory committee)-র বৈঠকের পর এ কথা জানিয়ে দেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানান, আলোচনার পর জবাবী বক্তৃতা দেবেন অমিত শাহ। তিনি বলেন, “সরকার ছাত্রদের সংক্রান্ত সমস্ত ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে রাজি। শুধু বক্তব্য নয়, বিরোধীদের তোলা প্রতিটি পয়েন্টের জবাব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন।”

অমিত শাহের বিবৃতি দাবি করে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। তাদের দাবি মেনেই আলোচনায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজে জবাবী ভাষণ দেবেন। তবে সরকারের প্রস্তাব, আলোচনা চলাকালীন কোনও রকম অশান্তি, স্লোগান দেওয়া বা ওয়াক আউট করে বেরিয়ে যাওয়া চলবে না।

কিরেণ রিজিজু বলেন, “আমার একমাত্র পয়েন্ট হল, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন বা আলোচনা করবেন, তখন বিরোধীরা যেন কোনও বাধা সৃষ্টি না করে। ওদের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব শুনতে হবে।”

প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তাদের অন্যতম দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। ২০ জুলাই সংসদ অধিবেশন শুরুর দিনই সংসদ অভিযান করে আন্দোলনকারী ছাত্ররা। সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে, জলকামান ব্যবহার করে। বহু ছাত্র আহত হয়। বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেন যে ছাত্রদের উপরে ছররা গুলি বা পেলেট গান চালানো হয়েছিল। আন্দোলনকারীদের আঘাতও দেখান। এই গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন। দাবি করেন যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাত্রদের উপরে পুলিশি অ্যাকশনের জবাব দিতে হবে। এই দাবিতে সংসদের লোকসভা ও রাজ্যসভা কার্যত অচল করে রেখেছে বিরোধীরা।

Follow Us