AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Bunkers: ভারত-পাক সীমান্তে বিরাট তোড়জোড়, তৈরি হচ্ছে বাঙ্কার, কী হল হঠাৎ?

India-Pakistan Border: যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ধরনের বাঙ্কার তৈরি করা হয় বা যে বাঙ্কারের প্রয়োজন পড়ে, সেই ধরনের বাঙ্কারই  সীমান্ত জুড়ে তৈরি করে ফেলল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৪০টি বাঙ্কার তৈরি করা হয়েছে। আরও ১৬২টি বাঙ্কার তৈরি করা হবে।

J&K Bunkers: ভারত-পাক সীমান্তে বিরাট তোড়জোড়, তৈরি হচ্ছে বাঙ্কার, কী হল হঠাৎ?
বারামুল্লায় বাঙ্কারের সামনে এক ব্যক্তি। ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 31, 2025 | 7:48 AM
Share

শ্রীনগর: সতর্ক আগেই ছিল, পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্র উপত্যকায় নিরাপত্তা নিয়ে একচুলও খামতি রাখতে চাইছে না। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে, তারপর ভারত-পাকিস্তান সীমান্তে  (India-Pakistan Border) নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এবার বড়সড় প্রস্তুতি ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে। তৈরি হচ্ছে বাঙ্কার (Bunker)। কী হবে এই বাঙ্কার দিয়ে?

যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ধরনের বাঙ্কার তৈরি করা হয় বা যে বাঙ্কারের প্রয়োজন পড়ে, সেই ধরনের বাঙ্কারই  সীমান্ত জুড়ে তৈরি করে ফেলল জম্মু ও কাশ্মীর প্রশাসন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৪০টি বাঙ্কার তৈরি করা হয়েছে। আরও ১৬২টি বাঙ্কার তৈরি করা হবে। আগামী চার সপ্তাহের মধ্যে এই বাঙ্কারগুলি তৈরি হয়ে যাবে।

কেন এই বাঙ্কার তৈরি করা হচ্ছে?

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে যে সংঘর্ষ হয়েছিল, তা থেকেই এই সিদ্ধান্ত। সেই সময় ভারতের ছোড়া গোলায় যেমন পাকিস্তানে ক্ষতি হয়েছিল, তেমনই পাকিস্তানের ছোড়া মর্টার, শেলেও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ মানুষদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই বাঙ্কার এমনভাবেই তৈরি করা হয়েছে যেখানে পাকিস্তানের দিক থেকে গোলা এসে পড়লেও, কোনও ক্ষয়ক্ষতি হবে না বা প্রাণহানি হবে না। মোট ২০২টি বাঙ্কার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত উরি ও বারামুলা সেক্টরের সীমান্তের কাছেই এই বাঙ্কারগুলি তৈরি করা হচ্ছে।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে