AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sikkim Landslide: রিম্বিতে ধস, নেমে আসছে কাদার স্রোত! পরিস্থিতি খারাপ, বলছেন মুখ্যমন্ত্রী

Rimbi Landslide: পেলিং থেকে আরও পশ্চিমে অবস্থিত রিম্বি। সেখান থেকেই ইয়াকসাং যাওয়া হয়। প্রচুর পর্যটক এখানে ঘুরতে যান। এ দিন ভয়াবহ ধস নামে রিম্বিতে। জানা গিয়েছে, বিগত এক মাস ধরেই রিম্বি গ্রামে লাগাতার ধস নামছে।  ইতিমধ্যেই অনেক বাড়িঘর ধসে ধুয়ে গিয়েছে।

Sikkim Landslide: রিম্বিতে ধস, নেমে আসছে কাদার স্রোত! পরিস্থিতি খারাপ, বলছেন মুখ্যমন্ত্রী
সিকিমের রিম্বিতে ধস।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 11:37 AM
Share

গ্যাংটক: নিম্নচাপের জেরে একনাগাড়ে বৃষ্টি। তার জেরেই বিপত্তি সিকিমে। রিম্বিতে নামল ভয়াবহ ধস। ধসের জেরে ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। ধসে বিধ্বস্ত সিকিমের পরিস্থিতি গুরুতর, পোস্ট করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। তবে এখনও হতাহতের খবর নেই। রিম্বির মতো পশ্চিম সিকিমের জোড়থাং থেকে ডেনতামের রাস্তাতেও কাদার স্রোত নেমেছে।

পেলিং থেকে আরও পশ্চিমে অবস্থিত রিম্বি। সেখান থেকেই ইয়াকসাং যাওয়া হয়। প্রচুর পর্যটক এখানে ঘুরতে যান। এ দিন ভয়াবহ ধস নামে রিম্বিতে। জানা গিয়েছে, বিগত এক মাস ধরেই রিম্বি গ্রামে লাগাতার ধস নামছে।  ইতিমধ্যেই অনেক বাড়িঘর ধসে ধুয়ে গিয়েছে। গতকাল রাতে নিম্নচাপের বৃষ্টির কারণে রিম্বি থেকে ইয়াকসাং যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। গতকালের ধসের জেরে অনেক বাড়ি নতুন করে কাদামাটির নীচে চাপা পড়ে গিয়েছে। আজ সকালে নতুন করে পাহাড় থেকে কাদার স্রোত নেমে আসে।

গতকাল যেমন দিনভর লাগাতার বৃষ্টি হয়েছে, আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বিপদের শঙ্কা আরও বাড়ছে। তবে এখনও পর্যন্ত ধসে হতাহতের খবর মেলেনি কারণ ক্রমাগত যেহেতু ধস নামছিল, তাই প্রশাসনের তরফে আগে থেকেই স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমানে বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত রয়েছে। আরও বাহিনী পাঠানো হচ্ছে।

অন্যদিকে, নিম্নচাপের জেরে বিপর্যস্ত পাহাড়ও। উত্তরবঙ্গের দুধিয়ায় হিউম পাইপের অস্থায়ী সেতু আবার ভেসে গেল। এই নিয়ে তৃতীয় বার ভেসে গেল অস্থায়ী সেতু। দীর্ঘদিন ধরে এই সেতুর মেরামতি চলছিল। তার মধ্যে আবার প্রবল জলস্রোতে এই অস্থায়ী সেতুর একটা অংশ ভেসে গেল। আপাতত যাতায়াত বন্ধ রয়েছে।

বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ধস নামছে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশেও ধস নেমেছে।

Follow Us