AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, ঠাকরে রাজ্যে একদিনেই আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃত ৮২৮

টিকা সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় আপাতত ষাটোর্ধ্ব ও ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ বন্ধ রাখা হয়েছে মহারাষ্ট্রে (Maharashtra)। তবে আজ থেকে ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু হবে।

দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, ঠাকরে রাজ্যে একদিনেই আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃত ৮২৮
মৃত্যু মিছিল লেগেই রয়েছে মহারাষ্ট্রে। ছবি:PTI
| Updated on: May 01, 2021 | 8:02 AM
Share

মুম্বই: লকডাউন সম নিষেধাজ্ঞা জারি করেও বাগ মানানো যাচ্ছে না করোনাকে। শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হলেন ৬২ হাজার ৯১৯ জন। একদিনেই রাজ্যে মৃত্যু হয়েছে ৮২৮ জনের।

রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ২ হাজার ৪৭২। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮১৩-এ। রাজ্যের মৃত্যু হার ১,৫ শতাংশ হলেও কিছুটা বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় মোট ৬৯ হাজার ৭১০ জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৮৪.০৬ শতাংশে।

দিল্লির মতো মহারাষ্ট্রেও একাধিক হাসপাতালে দেখা গিয়েছে অক্সিজেন ও শয্যা সঙ্কট। রাজ্যজুড়ে বেশ কয়েকটি জায়গায় চালু করা হয়েছে অস্থায়ী কোভিড কেয়ার ক্যাম্প, যেখানে করোনা রোগীদের চিকিৎসা চলছে। টিকা সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় আপাতত ষাটোর্ধ্ব ও ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ বন্ধ রাখা হয়েছে।

তবে, আজ থেকেই মহারাষ্ট্রে শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ প্রক্রিয়া। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিনামূল্যেই করোনা টিকা দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অন্যদিকে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউন সম যে কার্ফু জারি করা হয়েছিল, তার মেয়াদ ১ মে থেকে বাড়িয়ে ১৫ মে করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাতে ৩ লাখ কোভিশিল্ডের টিকা পেয়েই মুম্বইয়ের ৫ কেন্দ্রে আজ থেকেই ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!