AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extra Marital Affair: স্ত্রীর গাল টিপছে দুই বন্ধু! স্বামী আপত্তি জানাতেই…

Indore: স্বামীর বন্ধুরা ওই মহিলার গাল টিপছিলেন বলে অভিযোগ। তা দেখে বন্ধুদের ওই কাজে আপত্তি জানান লাকি।

Extra Marital Affair: স্ত্রীর গাল টিপছে দুই বন্ধু! স্বামী আপত্তি জানাতেই...
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 04, 2022 | 3:30 PM
Share

ইন্দোর: বাপের বাড়ি থেকে ফিরেছিলেন স্ত্রী। তার পরই একটি নির্মীয়মাণ বহুলতের নীচে গল্প করছিলেন স্বামীর দুই বন্ধুর সঙ্গে। সে সময় তাঁরা ওই মহিলার গাল টিপছিলেন বলে অভিযোগ। তখন সেখানে ছিলেন ওই মহিলার স্বামী। স্বামীর সামনেই স্ত্রীর শরীরে হাত দিচ্ছিলেন তাঁর দুই বন্ধু। তা দেখেই রেগে যান স্বামী। তিনি এর প্রতিবাদ করেন। তখনই বন্ধুদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এর পরই ওই মহিলার স্বামীকে ছুরি নিয়ে আক্রমণ করেন দুই ব্যক্তি। ছুরি দিয়ে আঘাত করার পাশাপাশি তাঁর চোখেও ঘুষি মারা হয় বলে অভিযোগ। সেই আঘাতে ওই ব্যক্তির দুই চোখে খুবলে বেরিয়ে এসেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোরে। সেখানকার লক্ষ্মণ পুরা এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুরের ছুরির আঘাতে আহত ব্যক্তির নাম লাকি। স্ত্রীর সঙ্গে সম্প্রতি ঝগড়া হয়েছিল তাঁর। তার পর মামার বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। দেড় মাস সেখানেই ছিলেন। স্বামীর বেশ কয়েক বার অনুরোধের পর ফিরে আসেন তিনি। তার পর দুই বন্ধুর উপস্থিতিতে স্ত্রীকে বোঝাতে শুরু করেন তিনি। সে সময়ই তখনই দুই বন্ধুর সঙ্গে বচসা শুরু হয় তাঁর। পুলিশ জানিয়েছে লাকির দুই বন্ধুর নাম অজয় ত্রিপাঠী এবং চিনা ঠাকুর।

বচসা শুরু হতেই অজয় এবং চিনা লাকিকে মারধর শুরু করেন বলে অভিযোগ। তাঁদের মারে মাটিতে পড়ে যান লাকি। তখনই তারঁ গলায় ছুরি চালিয়ে দেন অভিযুক্তরা। শুধু তাই নয়, তাঁদের মাস্বামীর বন্ধুরা ওই মহিলার গাল টিপছিলেন বলে অভিযোগ। তা দেখে বন্ধুদের ওই কাজে আপত্তি জানান লাকি। রে দুই চোখেই গুরুতর আঘাত পেয়েছিলেন অভিযুক্ত। ঘটনার পর লাকির স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, চায়না দাগী দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে ডাকাতি এবং নিগ্রহের একাধিক মামলা রয়েছে। দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পরই এই ঘটনা ঘটায়।

Follow Us