AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: ‘সিনেমা দেখে সালমান খান, আমির খান হবে…’, মা ফ্লাইওভারের দুর্ঘটনায় খুনের চেষ্টার মামলা দিতে বললেন অগ্নিমিত্রা

Agnimitra Paul Reacts on Maa Flyover Car Accident: দোষীদের অবিলম্বে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করার দাবি জানিয়ে তিনি বলেন, "একটু আগেই মা ব্রিজের আগে দুর্ঘটনা ঘটেছে। ভগবানের অশেষ কৃপা যে কারোর মৃত্যু হয়নি। পায়ে লেগেছে। একটা স্পিডিং কার এই লেন থেকে যাচ্ছে, এত স্পিড যে ডিভাইডার ক্রস করে উল্টো লেন থেকে আসা গাড়িকে ধাক্কা মেরেছে।"

Agnimitra Paul: 'সিনেমা দেখে সালমান খান, আমির খান হবে...', মা ফ্লাইওভারের দুর্ঘটনায় খুনের চেষ্টার মামলা দিতে বললেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 3:36 PM
Share

আসানসোল: মত্ত অবস্থায় গতির নেশা। সাতসকালে মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা (Maa Flyover Accident)। ডিভাইডার টপকে গিয়ে উল্টো লেন থেকে আসা গাড়িতে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। খুনের চেষ্টার মামলা হওয়া উচিত বলেন তিনি। একইসঙ্গে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করার কথা বলেন।

আজ, শনিবার সকালে মা ফ্লাইওভারে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফ্লাইওভারে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি ডিভাইডার টপকে অন্য লেনের একটি ছোট গাড়িকে সজোরে ধাক্কা মারলে তিনজন আহত হন। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন মন্ত্রী। এটিকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ তিনি। স্পষ্ট ভাষায় জানান যে এটি ‘মার্ডার কেস’ বা খুনের চেষ্টার মামলা হওয়া উচিত।

দোষীদের অবিলম্বে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করার দাবি জানিয়ে তিনি বলেন, “একটু আগেই মা ব্রিজের আগে দুর্ঘটনা ঘটেছে। ভগবানের অশেষ কৃপা যে কারোর মৃত্যু হয়নি। পায়ে লেগেছে। একটা স্পিডিং কার এই লেন থেকে যাচ্ছে, এত স্পিড যে ডিভাইডার ক্রস করে উল্টো লেন থেকে আসা গাড়িকে ধাক্কা মেরেছে। তিনজনের ক্ষতি হয়েছে। আমি তো বলেছি, একদম মার্ডার কেস দেবেন। অ্যাটেম্প্ট টু মার্ডার। এগুলো সহ্য করা যাবে না। হিন্দি সিনেমা দেখে সালমান খান, আমির খান হবে আর মানুষকে মারবে! অ্যালাও হবে না। একদম পেটে দড়ি বেঁধে অ্যারেস্ট করে আনুন। এটা চলতে পারে না।”

​বেপরোয়া গাড়ি চালকদের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, “হিন্দি সিনেমা দেখে বাস্তব জীবনে এই ধরনের বেপরোয়া আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ফ্লাইওভারের মতো জায়গায় এ ধরনের স্পিডিং গাড়ি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, কোনও মতেই মেনে নেওয়া যায় না।”

Follow Us