AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘২-০ গোলে এগিয়ে NDA’, সেট পিস থেকে দূরপাল্লার শট মোদীর

Narendra Modi: ভোটের রেজাল্টের এখনও ঢের দেরি। সবে দুই দফার ভোট হয়েছে। বাকি এখনও পাঁচ দফা। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে ফুটবলের পরিভাষায় জানিয়ে দিলেন, '২-০ গোলে এগিয়ে রয়েছে এনডিএ'।

Narendra Modi: '২-০ গোলে এগিয়ে NDA', সেট পিস থেকে দূরপাল্লার শট মোদীর
নরেন্দ্র মোদীImage Credit: Twitter
| Updated on: Apr 27, 2024 | 11:31 PM
Share

মহারাষ্ট্র: সাত দফার ভোট। সবে দ্বিতীয় দফা হয়েছে। কিন্তু দুই দফার ভোট দেখেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে ফুটবলের পরিভাষায় জানিয়ে দিলেন, ‘২-০ গোলে এগিয়ে রয়েছে এনডিএ’। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা হতে এখনও ঢের দেরি। সব দফার শেষে ৪ জুন ঘোষণা হবে ভোটের রেজাল্ট। তবে প্রথম দুই দফার ভোটের পর সমীকরণ কেমন, তা বেশ আত্মবিশ্বাসী সুরেই জানিয়ে দিলেন মোদী।

শনিবার মহারাষ্ট্রের কোলাপুরে ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই মোদী বলেন, “কোলাপুরকে বলা হয় মহারাষ্ট্রের ফুটবল হাব। এখানে যুব সমাজের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। যদি আমাকে ফুটবলের পরিভাষায় বলতে হয়, তাহলে গতকাল দ্বিতীয় দফার ভোটের শেষে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ২-০ -তে এগিয়ে রয়েছে।” লোকসভা ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ভোট রাজনীতিতে বাংলায় ‘খেলা হবে’ স্লোগান অত্যন্ত চর্চিত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া সুরে ঘাসফুল শিবিরের ছোট-বড়-মাঝারি সব মাপের নেতা-নেত্রীদের গলায় শোনা যায় ‘খেলা হবে’ স্লোগান। তবে এবার মহারাষ্ট্রে ভোটের প্রচার থেকে একেবারে দূরপাল্লার শট হাঁকিয়ে বল জালে জড়ালেন মোদী।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?