AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAA: ভোটের আগেই বড় সিদ্ধান্ত, নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হল ‘এমপাওয়ার্ড কমিটি’

CAA in WB: কমিটির মূল কাজ হবে, যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা। জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

CAA: ভোটের আগেই বড় সিদ্ধান্ত, নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হল 'এমপাওয়ার্ড কমিটি'
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 1:06 PM
Share

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে সিএএ (CAA) মারফত নাগরিকত্ব প্রদান দ্রুত কার্যকর করার জন্য এবার গ্যাজেট নোটিফিকেশন করে ‘এমপাওয়ার্ড কমিটি’ (Empowered committee) গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সংক্রান্ত নিয়ম-নীতি ২০২৪ সালের মার্চ মাসেই ঘোষণা করেছে কেন্দ্র। তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক।

সিএএ-তে প্রস্তাবিত নাগরিকত্ব এখনও মেলেনি বহু মানুষের। এই নিয়ে এসআইআর আবহে বিতর্ক তৈরি হয়। সিএএ-তে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম এসআইআর-এ বাদ যেতে পারে বলেও অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ। এই নিয়ে চরমে রাজনৈতিক অসন্তোষও তৈরি হয়েছে।

ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের এই ‘এমপাওয়ার্ড কমিটি’ (Empowered committee)-র নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা বাস্তবায়নের (census operations West Bengal) দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, FRRO-র মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক।

এই কমিটির বৈঠকে যোগ দেবেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটির মূল কাজ হবে, যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা। জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

তবে যাঁদের নাগরিকত্ব এখনও নেই, তাঁদের নাম যে এসআইআরে বাদ যাবে, তা একরকম স্পষ্ট। এই প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, “মতুয়াদের নাম বাদ পড়ছে বলেই দেখছে ওদের ভোট কমে যাচ্ছে। এতদিন কেন দিল না। পায়ের তলায় মাটি নেই বলেই তড়িঘড়ি এটা করছে। এই কমিটি করলেই যে মতুয়ারা নাগরিকত্ব দেবে, এমনটাও বলা যাচ্ছে না।”

Follow Us
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর