AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Monsoon Session: এক সপ্তাহ পরই ভাগ্য পরীক্ষা কাকলিদের, মান্যতা পাবে দাবি? বাদল অধিবেশনের আগে বৈঠকের ডাক কেন্দ্রের

Parliament Update: অধিবেশন শুরুর আগে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারাও। এবারের বাদল অধিবেশনে রাম মন্দিরের অনুদান চুরি, নিটের প্রশ্নপত্র ফাঁস, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে দল ভাঙানো-সহ একাধিক ইস্যুতে সরব হবে বিরোধীরা।

Parliament Monsoon Session: এক সপ্তাহ পরই ভাগ্য পরীক্ষা কাকলিদের, মান্যতা পাবে দাবি? বাদল অধিবেশনের আগে বৈঠকের ডাক কেন্দ্রের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 12:19 PM
Share

নয়া দিল্লি: আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। হাই ভোল্টেজ এই অধিবেশন শুরু হওয়ার আগেই ১৯ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। এই বৈঠকে কী হতে চলেছে? অন্যদিকে, ইন্ডিয়া জোটও বৈঠকে বসতে চলেছে।

এবারের বাদল অধিবেশন একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ গত বাজেট অধিবেশন থেকে এই অধিবেশন শুরুর আগেই বদলে গিয়েছে একাধিক সমীকরণ। এর মধ্যে সবথেকে বেশি নজর থাকছে কাকলি ঘোষ দস্তিদার নেতৃত্বাধীন এনসিপিআই-এর দিকে।

সূত্রের খবর, বাদল অধিবেশন শুরু হলেই তৃণমূলের ২০ জন সাংসদকে নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের ২০ জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে গিয়েছেন। এনসিপিআই-র সঙ্গে এক হয়ে যাওয়ার পর সংসদে আলাদা ভাবে বসার দাবি করেছেন তারা। এই ২০ জন সাংসদ সমর্থন করবেন এনডিএ জোটকে।

একইভাবে উদ্ধব ঠাকরের শিবসেনা থেকেও আলাদা হয়ে যাওয়া ৬ সাংসদ, যারা একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন, তাদেরও ভাগ্য নির্ধারণ করা হবে।

সর্বদলীয় বৈঠকে মূলত বাদল অধিবেশন যাতে নির্বিঘ্নে হতে পারে, সেই নিয়েই আর্জি জানাবে কেন্দ্র। বিরোধী দলের সাংসদরাও উপস্থিত থাকবেন।

এদিকে, অধিবেশন শুরুর আগে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারাও। এবারের বাদল অধিবেশনে রাম মন্দিরের অনুদান চুরি, নিটের প্রশ্নপত্র ফাঁস, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে দল ভাঙানো-সহ একাধিক ইস্যুতে সরব হবে বিরোধীরা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা