AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Meeting: মোদীর নেতৃত্বে আজ নীতি আয়োগের বৈঠকে শুভেন্দু, জোর বাংলার উন্নয়নেও?

NITI Aayog Meeting: নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের হাই-প্রোফাইল বৈঠকের মূল লক্ষ্য মানব উন্নয়ন। 'বিকশিত ভারত' গড়ার জন্য মানব উন্নয়ন নিয়ে আলোচনা হবে। মূল ফোকাস থাকবে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের উপর। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে, একবার দেখে নেওয়া যাক

PM Modi Meeting: মোদীর নেতৃত্বে আজ নীতি আয়োগের বৈঠকে শুভেন্দু, জোর বাংলার উন্নয়নেও?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 11, 2026 | 10:14 AM
Share

নয়া দিল্লি: ২০৪৭ সালে বিকশিত ভারত-এর রূপরেখা কী হবে? সেই লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের আধিকারিকরা। অর্থাৎ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের যোগদান অনিয়মিত ছিল। গত বছরও বৈঠক বয়কট করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা। তবে, এবার বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের জন্য এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের হাই-প্রোফাইল বৈঠকের মূল লক্ষ্য মানব উন্নয়ন। ‘বিকশিত ভারত’ গড়ার জন্য মানব উন্নয়ন নিয়ে আলোচনা হবে। মূল ফোকাস থাকবে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের উপর। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হতে পারে, একবার দেখে নেওয়া যাক

  • কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ এবং বিকেন্দ্রীভূত অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা।
  • স্বাস্থ্য, পুষ্টি এবং নাগরিকদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার কৌশল।
  • সমাজের সব স্তরের মানুষের জন্য সমতা, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।
  • ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ কর্ম পরিকল্পনা নির্ধারণ।
  • প্রশিক্ষিত ওয়ার্ক ফোর্স তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ কী কী হবে তা নিয়ে আলোচনা হবে।

পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। বিশেষ করে উত্তরবঙ্গ গুরুত্ব পেতে পারে। কারণ বিজেপি্ বারবার অভিযোগ তুলেছে, উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে। তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন তাঁরা। উত্তরবঙ্গ-সহ পশ্চিমবঙ্গের জন্য বৈঠকে কোন কোন বিষয়ে ফোকাস করা হবে, সেদিকে নজর থাকবে সব মহলের।

Follow Us