AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: পরিকাঠামোই দেশের উন্নয়নের চাবিকাঠি, কর্নাটক থেকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

PM Narendra Modi Bengaluru Visit: প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ বেঙ্গালুরু ও কর্নাটকের উন্নয়নের যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হল। ১৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্পগুলি রাজ্যের উন্নয়নে নতুন গতি দেবে। পাশাপাশি, কর্নাটকের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে।"

PM Narendra Modi: পরিকাঠামোই দেশের উন্নয়নের চাবিকাঠি, কর্নাটক থেকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
নরেন্দ্র মোদীImage Credit: News9
| Updated on: Nov 13, 2026 | 7:14 PM
Share

বেঙ্গালুরু: শুক্রবার বেঙ্গালুরুতে ১৫ হাজার কোটির বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের উন্নয়নে পরিকাঠামোর গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, এই প্রকল্পগুলি শুধু কর্নাটক নয়, গোটা দেশের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। পাশাপাশি, বেঙ্গালুরুর ‘টেক সিটি’ হিসেবে পরিচিতিও আরও শক্তিশালী হবে।

মোদী বলেন, “আজ বেঙ্গালুরু ও কর্নাটকের উন্নয়নের যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হল। ১৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্পগুলি রাজ্যের উন্নয়নে নতুন গতি দেবে। পাশাপাশি, কর্নাটকের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে।”

উন্নয়নের গতি বাড়াবে প্রকল্পগুলি

প্রধানমন্ত্রী বলেন, “যে কোনও দেশের উন্নয়নের ক্ষেত্রে পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে। পাশাপাশি, কর্মসংস্থান ও শিল্পের নতুন সুযোগ তৈরি করে। উন্নয়নের এই সুযোগ যখন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছয়, তখন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইও আরও শক্তিশালী হয়।

মোদীর দাবি, গত কয়েক বছরে দেশের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন। তাঁর বক্তব্য, এই প্রকল্পগুলি ‘বিকশিত কর্নাটক’ গড়ে তোলার পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণেও সাহায্য করবে। পাশাপাশি, বেঙ্গালুরুর ‘টেক সিটি’ হিসেবে পরিচিতিও আরও মজবুত হবে।

১০০ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক বেঙ্গালুরুতে

বেঙ্গালুরুর মেট্রো পরিষেবার সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দিল্লি-এনসিআর ও মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের পর বেঙ্গালুরুতেও মেট্রো নেটওয়ার্ক ১০০ কিলোমিটারের গণ্ডি পেরিয়েছে বলে জানান তিনি। মোদীর কথায়, নম্মা মেট্রোর এই সাফল্য কোনও একটি প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মানুষের জীবনযাত্রা সহজ করা এবং যাতায়াতের সুবিধা বাড়ানোর ক্ষেত্রে দেশের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই সাফল্য।

কর্নাটক-গোয়া সংযোগে বন্দে ভারত

রেল যোগাযোগের উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কয়েক দিন আগেই কর্নাটক পেয়েছে রাজ্যের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। আর শুক্রবার কর্নাটক ও গোয়ার মধ্যে যোগাযোগ স্থাপনে নতুন বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, এই ট্রেন কর্নাটক, ম্যাঙ্গালুরু এবং উপকূলবর্তী এলাকার যাত্রীদের সেমি হাইস্পিড রেলযাত্রার নতুন অভিজ্ঞতা দেবে। এর ফলে যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি রাজ্যের যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী হবে।

Follow Us